ভিডিও শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৮ মে, ২০২৬, ০৮:১০ রাত

সাটুরিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

সাটুরিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

মানিকগঞ্জের সাটুরিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর পাড়তিল্লী বিলপাড়া ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার তিল্লী গ্রামের আলম (১৬), সোনা মিয়া (২২) ও কালু মিয়া (১৬)। সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি কংক্রিটবোঝাই ট্রাক দড়গ্রাম এলাকা থেকে মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা আলম ঘটনাস্থলেই নিহত হন। অপর আরোহী কালু মিয়া ও সোনা মিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে কালু আর বিকেল সাড়ে ৫টার দিকে সোনা মিয়া মারা যান।

আরও পড়ুন

ওসি মোশাররফ হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে সাটুরিয়া থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাটুরিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

দিনাজপুরের নবাগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ফোমের কারখানায় আগুন

নতুন ২ উপজেলার অনুমোদন ঠাকুরগাঁওয়ে আনন্দ মিছিল

রংপুরের পীরগঞ্জে আঙুর চাষে তরুণ কৃষি উদ্যোক্তা চমক

খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন ফখরুল-তামিম-ফাতেমাসহ ১৫ জন