প্রকাশ : ০৮ মে, ২০২৬, ০৮:০৯ রাত
দিনাজপুরের নবাগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু
দিনাজপুরের নবাগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু
নবাবগঞ্জ (দিনাজপুর) প্র্র্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে বজ্রপাতে সৌরভ (২০) নামে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার (৮ মে) দুপুর সাড়ে ১২টায় উপজেলার কুশদহ ইউনিয়নের গিলাঝুকি (ডাঙ্গাপাড়া) গ্রামে। সে ওই গ্রামের হাসান আলীর ছেলে।
কুশদহ ইউনিয়নের চেয়ারম্যান মো. আনোয়ারুল আজিম আনু জানান, আজ শুক্রবার (৮ মে) দুপুর সৌরভ মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা যায়। উপজেলার আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই জয়নাল আবেদিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুনমন্তব্য করুন







