বগুড়ার দুপচাঁচিয়ায় হাঁস পালন করে স্বাবলম্বী শহিদুল
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: দুপচাঁচিয়া উপজেলার তারাজুন উত্তরপাড়া এলাকার শহিদুল ইসলাম (৪৯) হাঁস পালন করে এখন স্বাবলম্বী। উপজেলা সদরের তারাজুন উত্তরপাড়ার আশরাফ আলীর ছেলে শহিদুল ইসলাম কোনো আগে পুকুরে মাছ চাষ করে জীবন-জীবিকা নির্বাহ করতেন। দুই কন্যা সন্তানের জনক শহিদুল এই আয় থেকে সংসার চালাতে হিমশিম খেতেন।
মেয়েরা বড় হলে তার খরচ আরো বাড়তে থাকে। এই অবস্থায় তিনি নিজ বাড়ির পাশেই ছোট পরিসরে হাঁসের খামার তৈরি করেন। ১০ বছরের ব্যবধানে সেই খামার এখন বাড়তে থাকায় খামারটি বগুড়া-নওগাঁ মহাসড়কের চৌমুহনী বাসস্ট্যান্ডের এক ব্যক্তির প্রায় ১বিঘা পরিত্যক্ত জায়গা ৫০ হাজার টাকা ভাড়া নিয়ে নতুনভাবে শুরু করেন হাঁসের খামার।
খামারী শহিদুল ইসলাম জানান, বর্তমানে তার খামারে ৪ হাজার ৮শ’ টি হাঁসের বাচ্চা রয়েছে। একদিনের ছোট হাঁসের বাচ্চা প্রতিটা ২৮ টাকা করে ক্রয় করে নিয়ে এসেছেন। বর্তমানে এই হাঁসের বাচ্চাগুলো বড় হয়ে বয়স ৩৮ দিন চলছে। হাঁসের এই খামারে আনিছুর রহমান ও হারুনুর রশিদ নামে ২জন লোককে জনপ্রতি মাসে ২০ হাজার টাকা করে বেতন দিয়ে রেখেছেন। যারা হাঁস গুলোকে নিয়মমত খাবার দিয়ে পরিচর্যা করে থাকে। আবার সন্ধ্যার আগেই হাঁসগুলো খামারে উঠায়।
হাঁসগুলো সাড়ে ৩ থেকে ৪ মাস বয়স হলেই বিক্রি করবেন। তখন প্রতিটি হাঁস ৫শ টাকা করে বিক্রি হবে। তিনি আরো জানান, হাঁসের খাবার খরচ বাবদ ফিড আর ধান দিয়ে থাকেন। তার এ ৪হাজার ৮শ হাঁসের চালান উঠাতে ৪ মাসে শ্রমিকদের বেতন ও হাঁসের খাবার খরচ বাবদ প্রায় ১০ লাখ টাকা খরচ হবে বলে ধারনা করছেন। তিনি এই হাঁসগুলো বিক্রি করবেন প্রায় ২০ লাখ টাকা। সব খরচ বাদে তার ১০ লাখ টাকা লাভ থাকবে এমনটি আশা করছেন।
আরও পড়ুনতিনি আরো জানান, তিনি অবসরে নিজেই খামারে যান। হাঁসের বাচ্চা গুলো পরিচর্যা করেন। হাঁসের বাচ্চাগুলোর কোনো অসুখ হলে তিনি বুঝতে পারেন। তাৎক্ষনিক চিকিৎসার ব্যবস্থা করেন। এই ব্যবসায় সফলতা পাওয়ায় তিনি তার ছোট মেয়ের বিদেশ ফেরত জামাইকেও নিজের সাথে নিয়ে ব্যবসা শেখাচ্ছেন। আগামীতে তার অনুউপস্থিতিতে তার জামাই হাঁসের খামারটি পরিচালিত করবেন।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাফরিন রহমান জানান, শহিদুল ইসলামকে অনুসরণ করে সমাজের বেকার যুবকরা এমনিভাবে হাঁসের খামার গড়ে তুলে সহজে সাবলম্বী হতে পারে। শহিদুল ইসলামের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।
মন্তব্য করুন





_medium_1778242190.jpg)
_medium_1778241981.jpg)
