চট্টগ্রামে সেপটিক ট্যাংকে পড়ে চারজনের মৃত্যু
চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে পড়ে চারজন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ জুন) ধনিয়ালাপাড়া ও রাউজানে এসব দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের ঝিকুটি পাড়ায় রতন ডাক্তারের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই নির্মাণ শ্রমিক মারা যান।
নিহতরা হলেন- রাউজানের কচুখাইন এলাকার প্রদীপ দাশ ও বোয়ালখালীর কদুরখিল এলাকার সমীরণ দাশ।
স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে প্রদীপ সেপটিক ট্যাংকে নামার পর দীর্ঘদিন বন্ধ থাকা ট্যাংকে জমে থাকা গ্যাসে অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করতে নামা সমীরণও গ্যাসে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনএদিকে, দুপুরে নগরীর ধনিয়ালা পাড়ার লাকী ম্যানশন এলাকায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে আরও দুজনের মৃত্যু হয়। তাদের একজনের নাম সাকিব, অন্যজনের পরিচয় জানা যায়নি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1782460105.jpg)
_medium_1782469386.jpg)
_medium_1782466403.jpg)
_medium_1782466262.jpg)
_medium_1782462763.jpg)

_medium_1782467385.jpg)