রংপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
রংপুরে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।
আজ শুক্রবার (২৬ জুন) সকালে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রংপুর শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও রংপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।
বিভাগীয় কমিশনার বলেন, মাদকের ভয়াবহ ছোবল থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের ওপর নির্ভর করলে চলবে না। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে একযোগে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সন্তানদের খেলাধুলা, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি তাদের প্রতি পারিবারিক নজরদারি বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকের কুফল সম্পর্কে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন।
আরও পড়ুনঅনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুর রেঞ্জের ডিআইজি মোঃ আমিনুল ইসলাম, রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজিউর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মারুফ আহমেদ, র্যাব-১৩ অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, মেডিকেল অফিসার ডা. মোঃ রাকিবুল ইসলাম এবং রংপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ আফতাব উদ্দিন প্রমুখ। শেষে অতিথিবৃন্দ রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট, সনদ ও পুরস্কার বিতরণ করেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1782460105.jpg)
_medium_1782469386.jpg)
_medium_1782466403.jpg)
_medium_1782466262.jpg)
_medium_1782462391.jpg)
_medium_1782461915.jpg)

_medium_1782455583.jpg)
