ভিডিও শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৬ জুন, ২০২৬ ১২:৩৯ পিএম

দুই-একদিনেই সংসদে উঠছে মাদক প্রতিরোধ আইন সংশোধনী: স্বরাষ্ট্রমন্ত্রী

দুই-একদিনেই সংসদে উঠছে মাদক প্রতিরোধ আইন সংশোধনী: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তাদের আধুনিক অস্ত্র দেওয়া হচ্ছে। এজন্য আগামী দুই এক দিনের মধ্যে আইন সংশোধন হবে। আইন সংশোধন হলে তারা আধুনিক অস্ত্র হিসেবে নাইন এমএম অস্ত্র পাবেন।

আজ শুক্রবার (২৬ জুন) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা অস্ত্রের পাশাপাশি হাজতখানা, প্রশিক্ষিত কুকুরও পাবেন। প্রত্যেকটি জেলায় উন্নত মাদক টেস্টের ল্যাবরেটরি করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঢাকায় মাদকের ৮০ হাজার মামলা হয়েছে। সেগুলো এখনো চলছে। এখনো ১৮৬৭ সালের আইন দিয়ে জুয়া খেলার অপরাধের সাজাসংক্রান্ত আইন চলছে।

আরও পড়ুন

মন্ত্রী বলেন, আইনের ভিত্তিগুলো শক্তভাবে আমরা দাঁড় করাতে চায় সরকার। সাইবার আইনগুলোও আরও শক্ত করা হচ্ছে।

তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নারী, শিশু-কিশোরসহ নানা শ্রেণি-পেশার মানুষ এখন মাদকের সঙ্গে জড়িত। তিনি মাদক নির্মূলে প্রশাসনকে আরও শক্ত অবস্থানে থাকার আহ্বান জানার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই-একদিনেই সংসদে উঠছে মাদক প্রতিরোধ আইন সংশোধনী: স্বরাষ্ট্রমন্ত্রী

বিজয়নগরে গাঁজাসহ নারী গ্রেপ্তারভ

দুপুরের মধ্যে ১৪ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক

অন্যায্য শাসনের বিরুদ্ধে সংগ্রামের চিরন্তন প্রেরণা আশুরা: চরমোনাই পীর

ওমান উপকূলে জাহাজে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম