ভিডিও বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৮ মে, ২০২৬ ০৭:৩৮ পিএম

স্বামীর ঋণের চাপে আত্মহত্যা করলেন গৃহবধূ

স্বামীর ঋণের চাপে আত্মহত্যা করলেন গৃহবধূ

জামালপুরের সরিষাবাড়ীতে ঋণের চাপ ও পারিবারিক কলহের জেরে আমিনা বেগম (৩২) নামে দুই সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৭ মে) রাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাখিমারা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আমিনা বেগম ওই গ্রামের সৌদি প্রবাসী শিপন মিয়ার স্ত্রী এবং সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার ভাঙ্গাবাড়ি এলাকার আব্দুল হাকিমের মেয়ে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ৫ বছর আগে পরিবারের অভাব দূর করতে ধারদেনা করে শিপন মিয়া সৌদি আরবে যান।

আরও পড়ুন

সেখানে গিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িয়ে পড়লে বাড়িতে টাকা পাঠানো বন্ধ করে দেন তিনি। এদিকে ঋণের চাপ ও সেই টাকা পরিশোধ করতে না পেরে মানসিকভাবে বিপদগ্রস্ত হয়ে পড়েন শিপনের স্ত্রী আমিনা বেগম। এনিয়ে স্বামীর সঙ্গে প্রায়ই মোবাইলফোনে কথা কাটাকাটি হতো। দীর্ঘ দিনের মানসিক চাপ ও পারিবারিক অশান্তির জেরে বৃহস্পতিবার রাতে স্বামীর বাড়িতে আমেনা গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানান স্বজনরা।

খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠায়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন ভারতের

বিশ্বকাপ টিকেটের বরাদ্দ বাতিলের অভিযোগ ইরানের

পটিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন, আটক ১

নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্টদের ফেরানোর চেষ্টা চলছে: সংসদে তাহের

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি