বরিশালে ১০ বছরের শিশুকে বেড়াতে নিয়ে ৩৮ বছর বয়সী ব্যক্তির সঙ্গে জোরপূর্বক বিয়ে
বরিশালের গৌরনদী থেকে পরিবারের কাউকে না জানিয়ে স্কুলপড়ুয়া এক কন্যাশিশুকে বেড়াতে নিয়ে ৩৮ বছর বয়সী ব্যক্তির সঙ্গে জোরপূর্বক বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। পরে ১২ দিন আটকে রেখে ওই শিশুর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় বলেও অভিযোগ করেছেন স্বজনরা।
আজ শুক্রবার (৮ মে) এ ঘটনায় গৌরনদী মডেল থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে শিশুর বাবা বাদী হয়ে মামলা করেছেন বলে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল। এর আগে, বুধবার রাতে পুলিশের সহায়তায় শিশুটিকে উদ্ধার করা হয়।
শিশুর দিনমজুর বাবা বলেন, গত ২৬ এপ্রিল রাতে তার পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ১০ বছর বয়সী মেয়ে নিখোঁজ হয়। পরদিন গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। বুধবার জানতে পারেন তার মেয়েকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় এলাকার খালকুলা গ্রামে আটকে রাখা হয়েছে। পরে পুলিশকে বিষয়টি জানিয়ে সেখান থেকে মেয়েকে উদ্ধার করে বাড়িতে আনা হয়।
তার অভিযোগ, একই গ্রামের বাসিন্দা শিশুটিকে ফুসলিয়ে নিয়ে যায়। পরে পরিবারের কাউকে না জানিয়ে বিবাহিত ব্যক্তির সঙ্গে জোরপূর্বক বিয়ে দেওয়া হয়। বিয়েতে রাজি না হওয়ায় তাকে ১২ দিন আটকে রেখে শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন করা হয়েছে। বর্তমানে তার মেয়ে অসুস্থ অবস্থায় রয়েছে।
আরও পড়ুননির্যাতিত শিশুটি জানায়, কান্নাকাটি করে বাড়ি ফিরে আসতে চাইলে যার সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে ওই ব্যক্তি জানিয়েছেন দুই লাখ টাকার বিনিময়ে তাকে কিনে আনা হয়েছে।
তবে অভিযুক্ত নারী অভিযোগ অস্বীকার করে বলেন, ওই শিশুকে আমরা বিয়ে দিইনি। সে নিজের ইচ্ছায় বিয়ে করেছে। এ বিষয়ে আমরা কিছু জানি না।
ওসি তারিক হাসান রাসেল বলেন, ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে মামলা করেছেন। মামলায় নামধারী ৪ জনকে আসামি করা হয়েছে। নির্যাতিত শিশুকন্যাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1778241981.jpg)


_medium_1778239797.jpg)




