ভিডিও শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৭ মে, ২০২৬ ০৮:১১ পিএম

ভক্তদের সতর্ক করলেন অনন্ত জলিল

ভক্তদের সতর্ক করলেন অনন্ত জলিল

চিত্রনায়ক ও প্রযোজক এম এ জলিল অনন্ত ওরফে অনন্ত জলিল অভিযোগ করেছেন তার নাম ব্যবহার করে ভুয়া অ্যাপ, ওয়েবসাইট ও এআই প্রযুক্তিতে তৈরি ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কবার্তা দিয়েছেন তিনি। 

আজ বৃহস্পতিবার (৭ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অনন্ত জলিল জানান, একটি অসাধু চক্র তার নাম ব্যবহার করে বিশেষ করে ক্যাসিনো ও জুয়াসংক্রান্ত বিভিন্ন ফেক অ্যাপ এবং ওয়েবসাইট প্রচার করছে। একই সঙ্গে এআই প্রযুক্তির মাধ্যমে তার নামে ভুয় ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি। 

পোস্টে এই অভিনেতা স্পষ্টভাবে জানান, এসব অ্যাপ, ওয়েবসাইট কিংবা ভিডিওর সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। পাশাপাশি ভক্ত ও অনুসারীদের এসব ভুয়া প্রচারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। 

আরও পড়ুন

অনন্ত জলিল আরও বলেন, যেন কেউ বিভ্রান্ত না হন সেজন্য তার ভেরিফায়েড ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেল ছাড়া অন্য কোনো সূত্রে প্রকাশিত পোস্ট বা ভিডিও বিশ্বাস না করার অনুরোধ জানিয়েছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি

ইরানের বন্দর-উপকূল থেকে অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

চট্টগ্রাম বিমানবন্দরে ৯৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ দুবাইগামী যাত্রী আটক

ভিসা জটিলতা কাটিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সেই ভোজিনহার মা

প্রথমার্ধে গোলের দেখা নেই, সমতায় সুইজারল্যান্ড-বসনিয়া