ভিডিও বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৭ মে, ২০২৬, ০৫:১২ বিকাল

ওসমান হাদি হত্যার বিচার না পাওয়া পর্যন্ত রাজপথে থাকবো: মাসুমা হাদি

ওসমান হাদি হত্যার বিচার না পাওয়া পর্যন্ত রাজপথে থাকবো: মাসুমা হাদি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচার যতদিন পর্যন্ত না পাবো ততদিনে পর্যন্ত রাজপথে থাকবো বলে উল্লেখ করেছেন হাদির বোন মাসুমা হাদি।

আজ বৃহস্পতিবার (৭ মে) দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আয়োজনে হাদি হত্যার বিচার দাবীতে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

মাসুমা হাদি বলেছেন, শরীফ ওসমান হাদি চেয়েছিলেন ইনসাফ প্রতিষ্ঠা করতে। ইন্টেরিম গভমেন্টকে টিকিয়ে রাখতে শরীফ ওসমান হাদি রাস্তায় পরেছিল।

সেই সরকারের আমলে দিনে দুপুরে আমার ভাইকে হত্যা করেছে। হাদি হত্যার বিচার চেয়ে যখন সাধারণ মানুষ আন্দোলনে নামে তখন তাদের ট্যাগ দেয়া হয় নির্বাচন বানচাল করার চেষ্টা হচ্ছে।

তিনি আরও বলছিলেন, এখন নির্বাচিত সরকার। হাদি হত্যার তদন্ত ১৩বার পেছানো হয়েছে।

আরও পড়ুন

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী কেউ হাদি হত্যার বিচার নিয়ে কথা বলছেন না। যতদিন পর্যন্ত বিচার না পাবো ততদিনে পর্যন্ত রাজপথে থাকবো।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য দেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস ও মহাসড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকে শেষ হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমান হাদি হত্যার বিচার না পাওয়া পর্যন্ত রাজপথে থাকবো: মাসুমা হাদি

প্রেমিকাকে বাসায় ডেকে নিয়ে হত্যা, পলাতক প্রেমিক গ্রেপ্তার

ফতুল্লায় আসামি ছিনতাইয়ের ঘটনায় বিপুল দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১

সবার সুস্বাস্থ্যের লক্ষ্যে ই-হেলথ কার্ড চালু হবে: প্রতিমন্ত্রী নুর

ট্রেজারারের বিরুদ্ধে সাড়ে চার কোটি টাকার বাজেট আটকে দেওয়ার অভিযোগ ডাকসু নেতাদের

৭ জুন থেকে বাজেট অধিবেশন