ভিডিও বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৭ মে, ২০২৬, ০৫:০৮ বিকাল

প্রেমিকাকে বাসায় ডেকে নিয়ে হত্যা, পলাতক প্রেমিক গ্রেপ্তার

প্রেমিকাকে বাসায় ডেকে নিয়ে হত্যা, পলাতক প্রেমিক গ্রেপ্তার

ব‌রিশালে আলো‌চিত সান‌জিদা ক‌বির আ‌নিতাকে বাসায় ডেকে হত‌্যার ঘটনায় প্রধান অ‌ভিযুক্ত প্রেমিককে গ্রেপ্তার করেছে র‌্যাব ৮। 

আজ বৃহস্প‌তিবার (৭ মে) সকালে ব‌রিশালের উজিরপুরের ইচলাদী টোল ঘর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাইনুল ইসলাম হিমু ঝালকা‌ঠি সদরের কাঠপ‌ট্রি এলাকার গোলাম মোর্শেদ জিলানীর‌ ওরফে মিল্টন আকনের ছেলে। হিমু তার মা ফাতেমা বেগম চিনুর সাথে ব‌রিশাল নগরীর অক্সফোর্ড মিশন প্রাইমারী স্কু‌ল এলাকার রাফী ম‌ঞ্জিলে বসবাস করতেন।

দুপুরে র‌্যাব ৮ এর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সানজিদা কবির আনিতার (২১) সাথে মাইনুল ইসলামের (৩২) দুই বছর যাবত প্রেমের সম্পর্ক ছিল। ২৩ এপ্রিল সকাল সাড়ে ৯টায় সানজিদা তার বাসা থেকে বোনের বাসায় যাওয়ার জন্য বের হয়ে বাসায় ফেরত না আসলে পরিবার তার মোবাইলে ফোন দিয়ে সে‌টি বন্ধ পায়।

পরবর্তীতে আত্মীয় স্বজন নিয়ে অনেক খোঁজা খুঁজি করে জানতে পারে সান‌জিদা মাইনু‌লের বাড়িতে মৃত অবস্থায় আছে। তখন সান‌জিদার পরিবার কোতয়ালী মডেল থানা পুলিশকে অবহিত করে।

আরও পড়ুন

রাফী মঞ্জিলের ৬ষ্ঠ তলায় মাইনু‌লের ভাড়া বাসায় গিয়ে খাটের উপর সান‌জিদার নিথর দেহ জখম অবস্থায় দেখতে পায়। এই ঘটনায় সান‌দার বোন বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, হত‌্যাকান্ডের পর অভিযুক্ত অত্যন্ত চতুরতার সাথে এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায় এবং তার অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে।

গ্রেপ্তারকৃত অভিযুক্ত মাইনুল ইসলাম হিমুকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়ে‌ছে বলে নি‌শ্চিত করেছেন র‌্যাব ৮।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকাকে বাসায় ডেকে নিয়ে হত্যা, পলাতক প্রেমিক গ্রেপ্তার

ফতুল্লায় আসামি ছিনতাইয়ের ঘটনায় বিপুল দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১

সবার সুস্বাস্থ্যের লক্ষ্যে ই-হেলথ কার্ড চালু হবে: প্রতিমন্ত্রী নুর

ট্রেজারারের বিরুদ্ধে সাড়ে চার কোটি টাকার বাজেট আটকে দেওয়ার অভিযোগ ডাকসু নেতাদের

৭ জুন থেকে বাজেট অধিবেশন

২৮২ কোটি টাকায় ইন্দোনেশিয়া থেকে আসবে ২ কোটি লিটার সয়াবিন তেল