ভিডিও শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৬ মে, ২০২৬, ০৯:৫৩ রাত

নোবেলের কণ্ঠে আসছে “সবার আগে মানবতা”

বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল এর কণ্ঠে শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে মানবিক বার্তাধর্মী নতুন বিপ্লবী গান “সবার আগে মানবতা”।

সংগীতটি নির্মিত হয়েছে অ্যাকশন ফর লিবারেশন-এর যৌথ উদ্যোগে।


ইতোমধ্যেই গানটির নাম ও শুটিংয়ের বিভিন্ন দৃশ্য প্রকাশ করা হয়েছে অ্যাকশন ফর লিবারেশন-এর অফিসিয়াল ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে, যা দর্শকদের মাঝে আগ্রহ তৈরি করেছে।
গানটির কথা লিখেছে অ্যাকশন ফর লিবারেশন-এর ম্যানেজিং ডিরেক্টর সাগর খাঁন দিপু। তিনি জানান, গানটি নির্মাণে অনুপ্রেরণা এসেছে মানবতার রাজনীতির প্রবর্তক আল্লামা ইমাম হায়াত-এর দিকনির্দেশনা থেকে। দীর্ঘদিন ধরে সাগর খাঁন দিপু এবং তার বন্ধু অ্যাকশন ফর লিবারেশন এর ম্যানেজিং ডিরেক্টর ইয়াসিন আরাফাত মিলে নোবেলের সঙ্গে এই প্রজেক্টে কাজ করে আসছেন।
প্রায় দুই বছরের সাধনা ও পরিকল্পনার পর অবশেষে গানটি পূর্ণতা পেতে যাচ্ছে। সাগর খাঁন দিপু ও ইয়াসিন আরাফাতের নেতৃত্বে দেশের বিভিন্ন স্থানে এর শুটিং কাজ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে গানটি প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন


“সবার আগে মানবতা” গানটিতে মানুষের প্রকৃত পরিচয় ও মানবজীবনের গভীর সত্য তুলে ধরা হয়েছে। এতে দেখানো হয়েছে—মানুষের আসল পরিচয় নিছক নারী বা পুরুষ নয়, বরং সে একজন মানুষ। পাশাপাশি মানবিক মূল্যবোধ, আত্মপরিচয় এবং মানবতার প্রত্যাশাগুলোও ফুটিয়ে তোলা হয়েছে।
এছাড়াও, ইতিহাস জুড়ে সত্য ও মানবতার কল্যাণে অবদান রাখা ব্যক্তিদের স্মরণ করে তাদের প্রতি সম্মান জানানো হয়েছে এই সংগীতে।

গানটি অ্যাকশন ফর লিবারেশন এর অফিসিয়াল ফেইসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড হবে বলে জানা গেছে।গানটি প্রকাশের অপেক্ষায় এখন ভক্ত-শ্রোতাদের মাঝে তৈরি হয়েছে নতুন এক আগ্রহ ও প্রত্যাশা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি নির্বাচিত হলেন জবির নাজমুল

করের টাকা কোথায় ব্যয় হচ্ছে জানানো হবে: অর্থ উপদেষ্টা

বগুড়া সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলার অনুমোদন

পশ্চিমবঙ্গে নির্বাচনের পর বাংলাদেশের দায়িত্ব বেড়েছে: নাহিদ ইসলাম

শ্রীমঙ্গলে লেকে ডুবে অটোরিকশা চালকের মৃত্যু 

ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা, মমতা অধ্যায় শেষ