ভিডিও শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৬ মে, ২০২৬, ০৯:৩৪ রাত

আম পেড়ে খাওয়ার অপরাধ

বগুড়ায় শিক্ষার্থীদের জুতার মালা দিয়ে ঘোরানো সেই প্রধান শিক্ষিকা বরখাস্ত

বগুড়ায় শিক্ষার্থীদের জুতার মালা দিয়ে ঘোরানো সেই প্রধান শিক্ষিকা বরখাস্ত

স্টাফ রিপোর্টার : বগুড়া সদর উপজেলার বুজর্গধামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিশু শিক্ষার্থীর গলায় জুতার মালা এবং পিঠে ‘আম চোর’ লেখা স্টিকার লাগিয়ে ঘোরানোর অভিযোগে সেই প্রধান শিক্ষিকা গোল সাহানারাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ বুধবার (৬ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় ভারপ্রাপ্ত উপ-পরিচালক নূর আখতার জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত এক চিঠিতে বরখাস্তের এই আদেশ প্রদান করা হয়। আদেশ জারির তারিখ অর্থাৎ আজ বুধবার (৬ মে) থেকেই এটি কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, সদর উপজেলার বুজর্গধামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির একজন এবং চতুর্থ শ্রেণির দুইজন শিক্ষার্থী বিদ্যালয়ের ক্যাম্পসে থাকা আমগাছ থেকে গত ২৮ এপ্রিল মঙ্গলবার দু’টি করে আম পেড়ে খায়।

এর জেরে পরদিন ২৯ এপ্রিল বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গোল সাহানারা ওই শিশুদের গলায় জুতার মালা পরিয়ে এবং পিঠে ‘আমি আম চোর’ লেখা স্টিকার লাগিয়ে বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষে ও বারান্দায় ঘোরান। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় পর্যায়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং পরবর্তীতে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় খবরটি গুরুত্বের সাথে প্রচার হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নিন্দার ঝড় ওঠে। ৩ মে রোববার সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম কবীর অভিযুক্ত শিক্ষিকাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করেন। ৪ মে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজোয়ান হোসেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ঘটনার বিস্তারিত তদন্ত করতে নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন

সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম কবীরকে আগামী তিন কার্যদিবসের মধ্যে সরেজমিনে তদন্ত করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রতিবেদন জমার নির্দেশ দেওয়ার ৭২ ঘণ্টার আগেই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তের আদেশে বলা হয়েছে, কোমলমতি শিক্ষার্থীদের পিঠে ‘চোর’ স্টিকার লাগিয়ে এভাবে ঘোরানোর ঘটনাটি প্রাথমিক শিক্ষা বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং এলাকায় উত্তেজনার সৃষ্টি করেছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর বিধি ১২ (১) উপবিধি মোতাবেক জনস্বার্থে তাকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রেজোয়ান হোসেন এই আদেশের সত্যতা নিশ্চিত করে জানান, এটি কেবল প্রাথমিক পদক্ষেপ। পরবর্তী ধাপে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে রাজশাহী বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয় থেকে বিভাগীয় মামলা দায়ের করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত, শিশু গুলিবিদ্ধ

হ্যারি কেইনের মতে ফাইনালে ফেবারিট পিএসজি

দেশে এসেছে ইসরায়েলের হামলায় নিহত দিপালীর লাশ

বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল, মমতা আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন

বাংলাদেশ সফরের চূড়ান্ত সূচি প্রকাশ করলো অস্ট্রেলিয়া

ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার