ভিডিও শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৬ মে, ২০২৬, ০৬:০১ বিকাল

শিল্পী সমিতির সভাপতি পদে লড়বেন বাপ্পারাজ

চলচ্চিত্র অভিনেতা বাপ্পারাজ।

বিনোদন ডেস্কঃ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আগামী নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হতে যাচ্ছেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা বাপ্পারাজ। একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক প্রার্থী হচ্ছেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। 
 
শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি বাপ্পারাজ। তবে কিছুদিন আগে সাধারণ সম্পাদক পদে লড়ার কথা জানিয়েছেন রুমানা ইসলাম মুক্তি।
 
একাধিক সূত্র জানিয়েছে, বাপ্পারাজ সভাপতি পদে আগামী নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। বাপ্পারাজ ও মুক্তি এক প্যানেল থেকে নির্বাচন করলেও অন্যটিতে সভাপতি প্রার্থী থাকবেন শিবা সানু এবং সাধারণ সম্পাদক হিসেবে লড়বেন জয় চৌধুরী।
 
এদিকে, চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কার্যনির্বাহী পরিষদের নেতৃত্বে রয়েছেন মিশা সওদাগর ও ডিপজল। এ পরিষদের মেয়াদ গত ২৪ এপ্রিল শেষ হয়েছে।
 
 
গঠনতন্ত্র অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজন বাধ্যতামূলক। সেই হিসাবে আগামী জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে নতুন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি নির্বাচিত হলেন জবির নাজমুল

করের টাকা কোথায় ব্যয় হচ্ছে জানানো হবে: অর্থ উপদেষ্টা

বগুড়া সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলার অনুমোদন

পশ্চিমবঙ্গে নির্বাচনের পর বাংলাদেশের দায়িত্ব বেড়েছে: নাহিদ ইসলাম

শ্রীমঙ্গলে লেকে ডুবে অটোরিকশা চালকের মৃত্যু 

ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা, মমতা অধ্যায় শেষ