ভিডিও বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৬ মে, ২০২৬, ১২:৫৬ রাত

অনাস্থা ভোটে রোমানিয়ায় সরকারের পতন

ছবি: সংগৃহীত, অনাস্থা ভোটে রোমানিয়ায় সরকারের পতন

আন্তর্জাতিক ডেস্ক : সংসদে অনাস্থা ভোটে হেরে রোমানিয়ার ইউরোপীয় ইউনিয়নপন্থী (ইইউ) জোট সরকারের পতন ঘটেছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী ইলি বোলোজানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব পার্লামেন্টে পাস হওয়ায় ভেঙে পড়েছে দেশটির সরকার। এর ফলে দেশটিতে বড় ধরনের আর্থিক সংকটের আশঙ্কা তৈরি হয়েছে।

মঙ্গলবার দেশটির পার্লামেন্টে দীর্ঘ বিতর্কের পর অনুষ্ঠিত ভোটাভুটিতে অনাস্থা প্রস্তাবের পক্ষে ২৮১ জন আইনপ্রণেতা ভোট দিয়েছেন। বিপরীতে প্রস্তাবের বিপক্ষে ভোট পড়েছে মাত্র চারটি।

এর আগে, গত সপ্তাহে রোমানিয়ার বামপন্থী সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি (পিএসডি) এবং কট্টর ডানপন্থী বিরোধী দল ‘অ্যালায়েন্স ফর দ্য ইউনিটি অব রোমানিয়ান্স’ (এইউআর) এই অনাস্থা প্রস্তাব উত্থাপন করে। গত এপ্রিলের শেষের দিকে পিএসডি জোট সরকার থেকে নিজেদের সমর্থন প্রত্যাহার করে নেয়।

আরও পড়ুন

ভোটাভুটির সময় বোলোজানের মধ্য-ডানপন্থী দল ন্যাশনাল লিবারেল পার্টি (পিএনএল), জোট সঙ্গী ‘সেভ রোমানিয়া ইউনিয়ন’ এবং হাঙ্গেরীয় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর দল ইউডিএমআরের সদস্যরা ভোট দেওয়া থেকে বিরত ছিলেন।

দেশটিতে বর্তমানে আগাম নির্বাচনের সম্ভাবনা কম থাকলেও রাজনৈতিক এই অস্থিরতায় আর্থিক বাজার নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। বু

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনাস্থা ভোটে রোমানিয়ায় সরকারের পতন

বিনামূল্যে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট দেখতে পারবে শিক্ষার্থীরা

ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে ঢাবির মুহসীন হলে মুখোমুখি শিবির ও ছাত্রদল

সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

গণভোটের রায় বাস্তবায়নে সংসদে ও রাজপথে সংগ্রাম চলবে: জামায়াত আমির

রামদা-চাপাতি নিয়ে র‌্যাবের ওপর হামলা , একজনের অবস্থা আশঙ্কাজনক