ভিডিও বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৬ মে, ২০২৬, ১২:৪০ রাত

বিনামূল্যে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট দেখতে পারবে শিক্ষার্থীরা

ছবি: সংগৃহীত, বিনামূল্যে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট দেখতে পারবে শিক্ষার্থীরা

স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান ক্রিকেট দল এখন ঢাকায়। দুই দিন ধরে অনুশীলনও করছে তারা। ৮ মে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ম্যাচটি ১৬ মে থেকে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

দুটি ম্যাচেই বিনা মূল্যে মাঠে বসে দেখতে পারবে শিক্ষার্থীরা। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, নিজ নিজ স্কুল বা শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফর্ম পরে এবং স্কুল/শিক্ষাপ্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্রসহ শিক্ষার্থীরা নিম্নলিখিত ভেন্যুগুলোর নির্ধারিত গ্যালারিতে বিনা মূল্যে প্রবেশের সুযোগ পাবেন।

শুধু স্কুলের শিক্ষার্থী নয়, এই সুবিধা ১৫ বছরের কম বয়সী বেসরকারি ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণরত শিক্ষার্থীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এ ক্ষেত্রে প্রশিক্ষণার্থীদের নিজ নিজ একাডেমির নির্ধারিত পোশাক পরে স্টেডিয়ামে প্রবেশ করতে হবে।

আরও পড়ুন

মিরপুরে প্রথম টেস্টে ৫০ টাকায় ইস্টার্ন গ্যালারি, ২০০ টাকায় ক্লাব হাউস, ৩০০ টাকায় ইন্টারন্যাশনাল গ্যালারি ও ৫০০ টাকায় গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটে খেলা দেখা যাবে। ম্যাচের টিকিট পাওয়া যাবে gobcbticket.com.bd ওয়েবসাইটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনামূল্যে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট দেখতে পারবে শিক্ষার্থীরা

ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে ঢাবির মুহসীন হলে মুখোমুখি শিবির ও ছাত্রদল

সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

গণভোটের রায় বাস্তবায়নে সংসদে ও রাজপথে সংগ্রাম চলবে: জামায়াত আমির

রামদা-চাপাতি নিয়ে র‌্যাবের ওপর হামলা , একজনের অবস্থা আশঙ্কাজনক

বগুড়ার দুপচাঁচিয়ায় শিশু ধর্ষনকারীর শাস্তির দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ, ধর্ষণকারী গ্রেফতার