ভিডিও শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৫ মে, ২০২৬, ০৯:৪৯ রাত

৩৫ দিনে ৬ শিশুর মৃত্যু

বগুড়ায় হামের উপসর্গে আরও এক শিশু মারা গেছে

বগুড়ায় হামের উপসর্গে আরও এক শিশু মারা গেছে, ফাইল ফটো

স্টাফ রিপোর্টার : বগুড়ায় হামের উপসর্গ নিয়ে নয় মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে আরমান নামে ওই শিশু মারা যায়। আরমানসহ বগুড়ায় গত দেড় মাসে হাম ও হামের উপসর্গে ছয় শিশু মারা গেল।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বগুড়ার ধুনট উপজেলার ফরহাদের ছেলে নয় মাস বয়সী আরমানকে গত ৪মে মেনিনজাইটিস, ব্রনকোনিউমোনিয়া, হার্টের সমস্যাসহ হামের উপসর্গ নিয়ে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে গত ২৭ এপ্রিল ওই হাসপাতালে তিন মাস বয়সী জেরিন নামে আরও এক শিশু মারা যায়। এর দুইদিন আগে ২৫ এপ্রিল শনিবার সকালে ওই হাসপাতালে মেহেরিমা জান্নাত নামে পাঁচ মাস বয়সী এক শিশু এবং একইদিন দিবাগত রাত ২টা ৪০ মিনিটে রাইয়ান নামে দশ মাস বয়সী দুই শিশু মারা গেছে। এছাড়া ৩০ মার্চ রাত তিনটায় হোমায়রা নামে শেরপুর উপজেলার দশ মাস বয়সী এক শিশু মারা গেছে। অপরদিকে একই উপজেলার রাশমিকা নামে ৮ মাস বয়সী আরেক শিশু ৩১ মার্চ রাত পৌনে ২টায় মারা যায়। দুটি শিশুই হামের উপসর্গ নিয়ে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি হয়েছিলো। এ পর্যন্ত বগুড়া শজিমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৬টি শিশু ভর্তি হলেও ল্যাব রিপোর্টে এখন পর্যন্ত মাত্র একটি শিশুর হামে আক্রান্ত হয়ে মৃত্যু নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

শজিমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. মনজুর-এ-মুর্শেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন আরমান নামে যে শিশুটি মারা গেছে হামের উপসর্গসহ, মেনিনজাইটিস, ব্রঙ্কোনিউমেনিয়া ও হার্টের অসুখসহ ওই শিশুটিকে ভর্তি করা হয়েছিলো।

আরও পড়ুন

বগুড়া জেলার সিভিল সার্জন ডা. মো. খুরশিদ আলম জানান, জেলায় হামের উপসর্গ নিয়ে বগুড়ার দুটি হাসপাতালে ২৪ ঘন্টায় ১৭ শিশুকে ভর্তি করা হয়েছে। এরমধ্যে শজিমেক হাসপাতালে ১৫ জন এবং মোহাম্মদ আলী হাসপাতালে ২জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৫৩ শিশু ভর্তি রয়েছে। এরমধ্যে শজিমেক হাসপাতালে ৪১জন, মোহাম্মদ আলী হাসপাতালে ৭জন এবং টিএমএসএস হাসপাতালে ৫ শিশু ভর্তি রয়েছে। ২৯ মার্চ থেকে এখন পর্যন্ত জেলায় ৩৪৯ শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়ে রিলিজড হয়েছে ২৯৬জন শিশু। মারা গেছে ৬ শিশু। 
ল্যাব রিপোর্টে হাম সনাক্ত হয়েছে ৬জনের। হামের উপসর্গ নিয়ে মৃত ছয় শিশুর মধ্যে একজনের হাম নিশ্চিত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাটারিচালিত রিকশার ওপর অগ্রিম আয়কর আরোপের পরিকল্পনা : প্রধানমন্ত্রীর সঙ্গে এনবিআরের বৈঠক

এনসিপিতে আসছে বড় পরিবর্তন : থাকছে না মুখ্য সংগঠক, সমন্বয়ক ও মুখপাত্র পদ

৯ জেলায় নতুন এডিসি নিয়োগ

চট্টগ্রামে এনসিপির নতুন কমিটি ঘোষণা, গণপদত্যাগের ডাক

নিজস্ব তৈরি 'ফাতাহ-৪' ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান

মুখ্যমন্ত্রী হয়েই সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ালেন বিজয়