ভিডিও শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৪ মে, ২০২৬, ১১:১২ রাত

নীলফামারীর কিশোরগঞ্জে পাম্পে তেল পরিমাপে কম দেয়ায় জরিমানা

নীলফামারীর কিশোরগঞ্জে পাম্পে তেল পরিমাপে কম দেয়ায় জরিমানা

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে তেল পরিমাপে কম দেয়ায় এক পাম্প ম্যানেজারের ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (৪ মে) বিকেলে মাগুড়ার হোসেন ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে। অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তি মাগুড়া বানিয়াপাড়া গ্রামের আলতাফের ছেলে আরিফ হোসেন (২৮)।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে লিটারে ৮০ মিলি তেল কম দেয়ায় সত্যতা পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালত ওই ফিলিং স্টেশনের ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।

আরও পড়ুন

উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত, শিশু গুলিবিদ্ধ

হ্যারি কেইনের মতে ফাইনালে ফেবারিট পিএসজি

দেশে এসেছে ইসরায়েলের হামলায় নিহত দিপালীর লাশ

বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল, মমতা আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন

বাংলাদেশ সফরের চূড়ান্ত সূচি প্রকাশ করলো অস্ট্রেলিয়া

ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার