ভিডিও শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৪ মে, ২০২৬, ১০:৫৫ রাত

পাবনার সাঁথিয়ায় মাদক ব্যবসায়ীকে এক বছরের কারাদন্ড

পাবনার সাঁথিয়ায় মাদক ব্যবসায়ীকে এক বছরের কারাদন্ড

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় ভ্রাম্যমাণ আদালতে এক মাদক ব্যবসায়ীকে ১ বছরের কারাদন্ড প্রদান ও অর্থদন্ড করা হয়েছে। আজ সোমবার (৪ মে) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না সাঁথিয়া থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় মাদক বিক্রির অপরাধে নওয়ানী গ্রামের ইউনুস মেম্বারের ছেলে মো. সোহেলকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ১ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

আরও পড়ুন

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মাদক বিরোধী অভিযানে গত রোববার রাতে সোহেলকে নওয়ানী গ্রাম থেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ড ও জরিমানা করা হয়। আজ সোমবার (৪ মে) তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের শাহজাদপুরের স্বাস্থ্য সেবা কেন্দ্রে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নওগাঁর বদলগাছীতে রাস্তায় প্রাচীর নির্মাণে প্রতিবাদ করায় গ্রামবাসীর বিরুদ্ধে মামলা

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পরিদর্শনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাড়ির সামনে ঘর তুলে যাতায়াতের রাস্তা বন্ধ

আগামী রোববার হিলি কাস্টমসে নিলামে বিক্রি হবে মোট ৭৬ যানবাহন

ঠাকুরগাঁওয়ে শয়নকক্ষে মিলল যুবকের মরদেহ