ভিডিও সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৪ মে, ২০২৬, ১০:৩৪ রাত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে নিখোঁজের ৭ বছর পর ফিরে এলো আয়েশা

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে নিখোঁজের ৭ বছর পর ফিরে এলো আয়েশা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার খালেআলমপুর গ্রামের আবুল হোসেনের ১৭ বছরের মেয়ে আয়েশা খাতুন ২০১৯ সালের ৩ মে দুপুরে বাড়ি থেকে নিখোঁজ হন। অনেক খুঁজেও তাকে না পেয়ে ২০২১ সালে ভোলাহাট থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার।

পরে ২০২৩ সালে আয়েশার  মা আদরী বেগম ৪ গ্রামবাসীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের আসামি করে আদালতে অপহরণ ও হত্যার ‘তদন্ত পিটিশন’ মামলা করেন। আদালত মামলার  তদন্তভার দেয় সিআইডিকে। কিন্তু বাদির অসহযোগিতায় মামলাটি আদালত খারিজ করে দেয়।

পরে ২০২৪ সালে একই অভিযোগে গ্রামবাসীদের আসামি করে আদালতে পুনরায় মামলা করেন আদরী বেগম। মামলার তদন্তভার দেয় ভোলাহাট থানা পুলিশকে। তদন্ত চলাকালে পুলিশ গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে অপহরণ ও হত্যা মামলার ভিকটিম নিখোঁজ আয়েশাকে(২৪) ভোলাহাটের বাসস্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার করে।

ভোলাহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল বারিক বলেন, ঊদ্ধারের পর আয়েশাকে জিজ্ঞাসবাদে তিনি বিভিন্ন রকম তথ্য দেন। প্রথমে ২০১৯ সালে তাকে গ্রাম থেকে কেউ নিয়ে যায় বলে জানান। পরে ঢাকাসহ বিভিন্ন স্থানে ও একপর্যায়ে তাকে নিষিদ্ধ পল্লীতেও রাখা হয়।

আরও পড়ুন

কুষ্টিয়াতে তিনি কিছুদিন সেইফহোমে ছিলেন বলেও জানান। এরমধ্যে একবার তার বিয়েও হয়। তবে এসব তথ্যের কোন সত্যতা এখনও মেলেনি। ফলে তাকে অপরহরণ, গুম বা হত্যার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়নি। তিনি অনেকটা অসংলগ্ন কথাবার্তা বলেছেন বলে জানান ওসি।

মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এবং ভোলাহাট থানার উপ-পরিদর্শক(এসআই) কামাল হোসেন বলেন, পুলিশি জিজ্ঞাসবাদ শেষে আজ সোমবার (৪ মে) বিকেলে আয়েশাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দেবার পর তাকে পিতা-মাতার জিম্মায় দেওয়া হয়। আদালতে আয়েশা সুনির্দিষ্ট কারও বিরুদ্ধে কোন অভিযোগ করেননি। মামলার তদন্ত অব্যহত  রয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা কামাল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে নিখোঁজের ৭ বছর পর ফিরে এলো আয়েশা

ঠাকুরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার শাজাহানপুরে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করলেন- এমপি মোরশেদ মিলটন

সিরাজগঞ্জের রায়গঞ্জে দশম শ্রেণির শিক্ষার্থী আত্মহত্যার ঘটনায় মানববন্ধন

বগুড়ার আদমদীঘিতে ভ্রাম্যমাণ আদালতে তিন মাদক কারবারির জেল-জরিমানা

নাটোরের লালপুরে চাল বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত