ভিডিও শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৪ মে, ২০২৬, ১০:১৩ রাত

নাটোরের লালপুরে চাল বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

নাটোরের লালপুরে চাল বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে চাল বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ মে)  বেলা ২ টার দিকে উপজেলার লালপুর তেল পাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আশরাফুল ইসলাম নিহন (২৪)। সে  উপজেলার নাগশোষা গ্রামের রেজাউল করিমের ছেলে। এঘটনায় ঘাতক ট্রাকের চালক কামরুল ইসলাম ও  সহকারী (হেলপার) শাহাদাত হোসেনকে আটক করেছে থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ২টার দিকে লালপুর ফিলিং স্টেশন থেকে আশরাফুল ইসলাম নিহন মোটরসাইকেলে তেল নিয়ে বের হচ্ছিলেন। এসময় ঈশ্বরদীগামী চাল বোঝাই একটি দ্রুতগতির ট্রাক আশরাফুলের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে আশরাফুল ছিটকে ট্রাকের চাকার নিচে পড়ে পিষ্ট হয়। পরে এলাকাবাসী এসে গুরুতর আহত অবস্থায় আশরাফুলকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

লালপুর থানার (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে থানায় আনা হয়েছে। ট্রাকের চালক ও সহকারী (হেলপারকে) আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

না ফেরার দেশে কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার

স্বামীকে হত্যার পর দেহ খণ্ডিতের অভিযোগে স্ত্রী আটক

মিরপুর মডেল থানার বিশেষ অভিযানে ৩১ জন গ্রেফতার

বাংলাদেশের প্রার্থিতায় ব্রাজিলের সমর্থন, ব্রিকসে অন্তর্ভুক্তির আশ্বাস

বিএনপি-জামায়াতের দূরত্ব সংঘাতে রূপ নিলে লাভবান হবে আ.লীগ: মঞ্জু

খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে: ত্রাণমন্ত্রী