ভিডিও শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৪ মে, ২০২৬, ১০:২৮ রাত

ঠাকুরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে মেহগনি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মো. মোস্তফা ইসলাম (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ১৩ নম্বর গড়েয়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের আরাজি ঢাংগি পুকুর এলাকায় এ ঘটনা ঘটে। মোস্তফা ইসলাম ওই এলাকার মৃত মোতালেবের ছেলে। স্থানীয়দের কাছে তিনি ‘মসতু’ নামে পরিচিত ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার রাতে নিজের বাড়ির পাশে একটি মেহগনি গাছের সাথে মোস্তফাকে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন প্রতিবেশীরা। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানানো সম্ভব হয়নি। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, এই ঘটনা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

দেশের প্রেক্ষাগৃহেও দেখা যাচ্ছে ‘মর্টাল কম্ব্যাট টু’

ঘানায় কি যৌনতার বিনিময়ে চাকরি নিষিদ্ধ হবে?

১৩ দিন টানা ৬ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাম্পের ১০ শতাংশ বৈশ্বিক শুল্ককে অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

দে‌শের পথে বৃষ্টির মরদেহ, ঢাকায় পৌঁছাবে শনিবার