দিনাজপুরের বিরলে দশম শ্রেণির এক শিক্ষার্থীর আত্মহত্যা
বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরলে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। ওই শিক্ষার্থী উপজেলার ধর্মপুর ইউপি’র মেড়াগাঁও গ্রামের প্রভাস চন্দ্র সরকারের ছেলে পার্থিব চন্দ্র সরকার। সে বিরল পৌর শহরের টিএন্ডটি রোড সংলগ্ন একটি কিণ্ডারগার্টেন স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।
এলাকাবাসী জানান, গতকাল রোববার সন্ধ্যয় শিক্ষার্থী পার্থিব সরকার নিজ শয়ন ঘরে দীর্ঘ সময় দরজা বন্ধ করে রাখে। এতে তার মা ও বাবা তাকে ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে তারা ঘরের দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত লাশ দেখতে পান। এসময় তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে পুলিশকে খবর দেয়।
আরও পড়ুনজগতপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেছে। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ধর্মপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য দুলাল চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, শিক্ষার্থীর আত্মহত্যার কারণ জানা যায়নি।
মন্তব্য করুন







