বগুড়ার বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে ২৫ কোটি টাকা বরাদ্দ
স্টাফ রিপোর্টার : বগুড়ার বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের উন্নয়নের জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। মসজিদটির উন্নয়নের কাজ করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর। আজ সোমবার (৪ মে) এ তথ্য জানান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

জানা গেছে, চারদলীয় জোট সরকারের আমলে বিএনপি’র তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের উদ্যোগে বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু পরবর্তিতে রাজনৈতিক প্রতিহিংসায় দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় মসজিদটিতে আর কোন উন্নয়ন কাজ করা হয়নি।
আরও পড়ুনএমনকি নির্মাণ কাজও থাকে অসম্পূর্ণ। এ অবস্থায় স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানরা ওই অবস্থাতেই মসজিদটিতে নামাজ আদায় করে আসছেন। তবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তরিক প্রচেষ্টায় মসজিদটি এবার তার আসল চেহারায় ফিরতে শুরু করবে।
মন্তব্য করুন







