ভিডিও শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৪ মে, ২০২৬, ০৭:৪২ বিকাল

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে ৯৭ কেজি গাঁজাসহ মো. বাবলা মিয়া (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার (৩ এপ্রিল) বিকেলে জেলার কসবা উপজেলার বিনাউটি ও রাত ৮টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শিমরাইলকান্দি গ্রামে পৃথক অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. বাবলা মিয়া জামালপুরের ইসলামপুর উপজেলার বেপারীপাড়ার সালাম মিয়ার ছেলে।

আজ সোমবার (৪ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো র‌্যাব-৯ সিলেট অফিসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

আরও পড়ুন

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে কসবা উপজেলার বিনাউটি এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-৯-এর সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সদস্যরা। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় বাবলা মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তার সাথে থাকা বস্তা তল্লাশি করে ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

এদিকে রাত ৮টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শিমরাইলকান্দি গ্রামের পশ্চিমপাড়ায় পৃথক অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় কসবা ও ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক দাবার মঞ্চে নতুন চ্যালেঞ্জে বাংলাদেশের সাকলাইন মোস্তফা সাজিদ

যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মাসুদ সাঈদী

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বিক্ষোভ

আইসিসির মাসসেরা খেলোয়াড় নাহিদ রানা

নেত্রকোনায় পাচারকালে সরকারি ৬৬৭ বস্তা চাল জব্দ, আটক ২