ভিডিও শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৪ মে, ২০২৬, ০৬:৫৩ বিকাল

টেকনাফে মাটি খুঁড়ে মিললো বিদেশি পিস্তল-আইস-ইয়াবা

টেকনাফে মাটি খুঁড়ে মিললো বিদেশি পিস্তল-আইস-ইয়াবা

কক্সবাজারের টেকনাফে নৌবাহিনীর অভিযানে মাটির খুঁড়ে উদ্ধার করা হয়েছে ক্রিস্টাল মেথ (আইস), ইয়াবা এবং দুটি বিদেশি অস্ত্র।

আজ সোমবার (৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার শাহরিয়ার

নৌবাহিনী জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে নৌবাহিনীর সদস্যরা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালি এলাকায় একটি ইটভাটায় তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ইটভাটার মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার মাদকের আনুমানিক মূল্য প্রায় ৩০ কোটি টাকা। এ সময় দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড তাজা গোলা জব্দ করা হয়।

এছাড়াও আলিখালি এলাকা থেকে একাধিক অস্ত্র ও মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি নুরুল কবিরকে আটক করা হয়।

আরও পড়ুন

নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার শাহরিয়ার বলেন, বিশেষ অভিযানের প্রেক্ষিতে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র-মাদক উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য জব্দ হওয়া অস্ত্র-মাদক থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে নৌবাহিনীর অভিযান চলমান থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ালটনের নিয়োগ বিজ্ঞপ্তি, ২০ বছর হলেই আবেদনের সুযোগ

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

বরিশালে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার

৩০ ম্যানেজার নিয়োগ দেবে যমুনা গ্রুপ, ২৫ বছর হলেই আবেদন

ফ্যাশন জগতে শাহনাজ খান: সৃজনশীলতা ও নারীর ক্ষমতায়নের অনন্য উদাহরণ