ভিডিও সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৪ মে, ২০২৬, ০৪:৩২ দুপুর

পশ্চিমবঙ্গ: ১৫০ আসনে এগিয়ে বিজেপি

সংগৃহীত,পশ্চিমবঙ্গ: ১৫০ আসনে এগিয়ে বিজেপি

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ইতিহাস গড়ার পথে বিজেপি। এরইমধ্যে দেড়শর বেশি আসনে এগিয়ে গেরুয়া শিবির। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আশা ছাড়তে নারাজ ১৫ বছর ক্ষমতায় থাকা তৃণমূল শিবিরও। শেষ পর্যন্ত গণনা কেন্দ্র পাহারা দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যাপাধ্যায়।

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভায় দুই দফা ভোটগ্রহণের পর সোমবার (৪ মে) সকালে কড়া নিরাপত্তায় ভোটগণনা শুরু। রাজ্যের ৭৭টি কেন্দ্রে পোস্টাল ব্যালট ও ইভিএমে চলছে ভোট গণনা। প্রাথমিক গণনায় বড় ব্যবধানে এগিয়ে থেকে ইতিহাস গড়ার সুবাস পাচ্ছে বিজেপি। অন্যদিকে, বিষাদের ছায়া তৃণমূল শিবিরে।

আরও পড়ুন

 সংবাদমাধ্যম এনডিটিভির প্রকাশিত সবশেষ তথ্যানুযায়ী, পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন দল তৃণমূল এগিয়ে রয়েছে ৯৪ আসনে। আর বিজেপি এগিয়ে আছে ১৯৪ আসনে।
 
এদিকে ভোট গণনার মধ্যে দুপুরে নেতাকর্মীদের উদ্দেশ্যে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে জরুরি বার্তা দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করুন, গণনা অনেক বাকি এখনও, জয় হবে আমাদেরই’!
 
 বার্তায় মমতা তার দলের প্রার্থীদের, এজেন্টদের ভোট গণনাকেন্দ্র ছেড়ে না যেতে অনুরোধ করেন। তিনি তার বার্তায় বিজেপির বিরুদ্ধে নানা অভিযোগও করেন।
 
বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৭ আসন। সেই ম্যাজিক ফিগার স্পর্শ করে প্রথমবার জয়ের পথে বিজেপি। দেড়শর বেশি আসনে এগিয়ে গেরুয়া শিবির। অন্যদিকে, শতাধিক আসনে এগিয়ে টানা ১৫ বছর ক্ষমতায় থাকা তৃণমূল।
 
 পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনে ভোট হলেও অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করে নির্বাচন কমিশন। তাই ২৯৩ আসনে চলছে ভোট গণনা। সবচেয়ে আলোচিত ভবানীপুর আসনে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর মধ্যে চলছে রুদ্ধশ্বাস লড়াই। তবে জয়ের বিসেয় আত্মবিশ্বাসী বিরোধীদলীয় নেতা।
 
পশ্চিমবঙ্গসহ ভারতের ৪টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলেও চলছে ফল ঘোষণা। তামিলনাড়ুতে এগিয়ে আছে সুপারস্টার থালাপতি বিজয়ের টিভিকে। কেরালায় বাম দলকে হটিয়ে এগিয়ে কংগ্রেস জোট। অন্যদিকে, আসাম ও পুদুচেরিতে বিজেপির জয়জয়কার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিমবঙ্গ: ১৫০ আসনে এগিয়ে বিজেপি

নীরব বিষ থেকে শিশুদের বাঁচান!

হকার উচ্ছেদ নয়, সুশৃঙ্খল ব্যবস্থাপনাই হতে পারে অর্থনীতির সম্ভাবনা

টেকনাফে অভিযান চালিয়ে অস্ত্র-গোলাবারুদ-ইয়াবা জব্দ করলো নৌবাহিনী

সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল  

গাজীপুরে ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত দুই শিশুর মৃত্যু