ভিডিও সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৪ মে, ২০২৬, ০৩:৫১ দুপুর

চতুর্থ রাউন্ড শেষে ভরাডুবির পথে তৃণমূল

চতুর্থ রাউন্ড শেষে ভরাডুবির পথে তৃণমূল, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গে চতুর্থ রাউন্ড ভোট গণনা শেষে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শেষ খবর পাওয়া পর্যন্ত দলটি ১৭০ আসনে এগিয়ে রয়েছে। বিপরীতে, ক্রমেই পিছিয়ে পড়ছে মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেস।

তৃতীয় রাউন্ড শেষে তৃণলমূল ১১৭ আসনে এগিয়ে থাকলেও চতুর্থ রাউন্ড শেষে সেই সংখ্যা নেমে এসেছে ১০৩-এ। এছাড়া বাম দল সিপিএম দুটি এবং ভারতীয় জাতীয় কংগ্রেস এগিয়ে রয়েছে একটি আসনে। পশ্চিমবঙ্গের বিধানসভায় মোট আসন সংখ্যা ২৯৪টি। সেখানে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৪৮টি আসন। একটি আসনের নির্বাচন স্থগিত হওয়ায় এদিন ২৯৩টি আসনের ফল ঘোষণা করা হবে।

আরও পড়ুন

এর আগে, ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছিল ২১৫টি আসন। বিজেপি’র ঝুলিতে ছিল ৭৭টি আসন এবং বাকি দু’টি আসন পেয়েছিল অন্যরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চতুর্থ রাউন্ড শেষে ভরাডুবির পথে তৃণমূল

রিয়ালে ফিরতে সাত খেলোয়াড়ের বিদায় চান মরিনহো!

কক্সবাজারে হামে আরও ২শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৭৯

আমরা বাঘের বাচ্চার মতো লড়ব : মমতা

ধোবাউড়ায় পুকুরপাড় থেকে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

নাটোরের লালপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু