ঈদে মুক্তি পাচ্ছে আদর-পূজার ‘নাকফুলের কাব্য’
আসছে ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমা ‘নাকফুলের কাব্য’। আলোক হাসান পরিচালিত এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরি। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের প্রযোজনায় নির্মিত সিনেমাটির গল্প ও সংলাপ লিখেছেন ফেরারী ফরহাদ। নির্মাতা জানান, সমাজের রক্ষক বা মোড়লদের রক্তচক্ষু উপেক্ষা করে এক অমর প্রেম ও বিরহের গল্প উঠে এসেছে সিনেমাটিতে। যদিও এটি আদর-পূজা জুটির প্রথম কাজ হিসেবে প্রচারিত হচ্ছে, কিন্তু এর আগে তাদের অভিনীত ‘লিপস্টিক’ সিনেমাটি মুক্তি পেয়েছে। ২০২২ সালে শ্রীমঙ্গলে শুরু হয় সিনেমাটির শুটিং, যেখানে টানা ২০ দিন চিত্রধারণ চলে।
পরবর্তীতে ঢাকায় বাকি কাজ সম্পন্ন করা হয়। এতে আরও অভিনয় করেছেন- গাজী রাকায়েত, লুৎফর রহমান জর্জ, আলী রাজ, এল আর খান সীমান্ত ও শিখা মৌ। প্রেম, সামাজিক বাধা ও মানবিক টানাপড়েনের গল্পে নির্মিত ‘নাকফুলের কাব্য’ ঈদে দর্শকদের জন্য একটি আবেগঘন অভিজ্ঞতা হয়ে উঠবে- এমনটাই প্রত্যাশা নির্মাতার। পূজা চেরি বলেন, অন্যরকম একটি প্রেমের গল্প। আমার বিশ্বাস, ভালো লাগবে সবার। আদর আজাদ ছবিটি নিয়ে বলেন, এটা পরিপূর্ণ একটি ছবি। নিজেদের শতভাগ দিয়েই আমরা কাজটি করেছি। আশা করছি, ঈদে দর্শকদের ভালো লাগবে ছবিটি।
আরও পড়ুনমন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1777822922.jpg)

_medium_1777821273.jpg)


