ভিডিও সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৪ মে, ২০২৬, ০৪:০২ দুপুর

গোপালগঞ্জে বাস চাপায় ভ্যানচালক নিহত, আহত ৭

গোপালগঞ্জে বাস চাপায় ভ্যানচালক নিহত, আহত ৭

গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় ঝন্টু মোল্যা (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।
 
আজ সোমবার (৪ মে) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনউজ্জামান।
 
জানা যায়, নিহত ঝন্টু মোল্যা গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের আখুব্বর মোল্যার ছেলে।
 
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনউজ্জামান জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে একটি ব্যাটারিচালিত ইজিবাইক ও একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক ঝন্টু মোল্যা নিহত হন এবং ইজিবাইকে থাকা ৭ জন যাত্রীও আহত হন।এ সময়স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
 
দুর্ঘটনার পর ঘাতক বাসটিকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে বাস চাপায় ভ্যানচালক নিহত, আহত ৭

নাহিদের বোলিং দেখে উচ্ছ্বাসিত ওয়াসিম আকরাম

চতুর্থ রাউন্ড শেষে ভরাডুবির পথে তৃণমূল

রিয়ালে ফিরতে সাত খেলোয়াড়ের বিদায় চান মরিনহো!

কক্সবাজারে হামে আরও ২শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৭৯

আমরা বাঘের বাচ্চার মতো লড়ব : মমতা