ভিডিও শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৩ মে, ২০২৬, ০৯:২৭ রাত

হামলাকারীর তালিকা থেকে নাম প্রত্যাহারের আবেদন ছাত্রদল নেতার

হামলাকারীর তালিকা থেকে নাম প্রত্যাহারের আবেদন ছাত্রদল নেতার

ঢাবি প্রতিনিধি: শাহবাগ থানার ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে নিজের নাম অন্তর্ভুক্ত করায় তা প্রত্যাহারের আবেদন জানিয়েছেন এক ছাত্রদল নেতা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন। ওই ছাত্রদল নেতার নাম মনোয়ার হোসেন প্রান্ত। তিনি সূর্যসেন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক। লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন, গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখে সংঘটিত ঘটনার পরদিন প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে ‘হামলাকারী’ হিসেবে চিহ্নিত করা হয়। তবে তার দাবি, তিনি ওই ঘটনার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত ছিলেন না। আবেদনে তিনি বলেন, “আমি কোনো ধরনের সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনায় জড়িত ছিলাম না। তারপরও আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।” তিনি আরও বলেন, এ ধরনের অভিযোগ তার ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করছে। তাই বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে সংবাদ বিজ্ঞপ্তি থেকে তার নাম প্রত্যাহার এবং সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশের অনুরোধ জানান। আবেদনে তিনি উল্লেখ করেন, তার নাম প্রত্যাহার না করা হলে পরবর্তীতে তিনি আইনগত পদক্ষেপ নিতে বাধ্য হবেন। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্র জানায়, আবেদনটি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

না ফেরার দেশে কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার

স্বামীকে হত্যার পর দেহ খণ্ডিতের অভিযোগে স্ত্রী আটক

মিরপুর মডেল থানার বিশেষ অভিযানে ৩১ জন গ্রেফতার

বাংলাদেশের প্রার্থিতায় ব্রাজিলের সমর্থন, ব্রিকসে অন্তর্ভুক্তির আশ্বাস

বিএনপি-জামায়াতের দূরত্ব সংঘাতে রূপ নিলে লাভবান হবে আ.লীগ: মঞ্জু

খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে: ত্রাণমন্ত্রী