ভিডিও শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০২ মে, ২০২৬, ০১:৩৬ দুপুর

নেত্রকোনায় বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

নেত্রকোনায় বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : নেত্রকোনার পূর্বধলা চৌরাস্তায় বাস ও সিএনজিচলিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ শনিবার (২ মে) সকালে উপজেলার বড় ইলাশপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুর্গাপুর থেকে ময়মনসিংহগামী একটি বাস এবং শ্যামগঞ্জ থেকে দুর্গাপুরগামী একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী কালের ডহর গ্রামের মৃত কাসম আলীর ছেলে আইনুল হক (৫০) নিহত হন। আহত অবস্থায় অন্য যাত্রীদের পূর্বধলা হাসপাতালে নেয়া হলে সেখানে আরও একজন অজ্ঞাত যাত্রী মারা যান। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

আরও পড়ুন

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, সকাল ৯টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত দ্বিতীয় ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

ইরানের জন্য সীমান্ত পথ খুলে দিলো পাকিস্তান

উত্তরায় বাবার কাছ থেকে মেয়েকে অপহরণ, ৯ দিন পর উদ্ধার

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রকৃত ব্যয় ১০০ বিলিয়ন ডলার : আব্বাস আরাঘচি

প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করছে সরকার : প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন বিভাগে টানা পাঁচ দিন বৃষ্টির আভাস