ভিডিও শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০১ মে, ২০২৬, ০৮:২৬ রাত

অসুস্থ সারজিসকে দেখতে বাসায় গেলেন জামায়াত আমির

অসুস্থ সারজিসকে দেখতে বাসায় গেলেন জামায়াত আমির

অসুস্থ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে দেখতে তার বাসায় যান বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

 

আজ শুক্রবার (১ মে) সারজিস আলমের বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন।

আরও পড়ুন

সাক্ষাৎকালে জামায়াত আমির সারজিস আলমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং মহান আল্লাহর দরবারে দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।

উল্লেখ্য, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলমের মূত্রনালীতে পাথরজনিত সমস্যার কারণে গত মঙ্গলবার (২৮ এপ্রিল) জরুরিভিত্তিতে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসুস্থ সারজিসকে দেখতে বাসায় গেলেন জামায়াত আমির

নেতাদের ভাগ্যের পরিবর্তন হলেও শ্রমিকদের হয়নি: ডা. শফিকুর রহমান

আসিফ মাহমুদকে কটাক্ষ করে নীলা ইসরাফিলের পোস্ট

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নতুন কমিটিতে সাঙ্গাকারা

শ্রমিকরাই সবসময় পরিবর্তনের জন্য প্রাণ দিয়েছেন : মির্জা ফখরুল

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের কাছে নতুন প্রস্তাব দিয়েছে ইরান