ভিডিও বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ৩০ এপ্রিল, ২০২৬, ০৭:৪৮ বিকাল

রংপুরে এসএসসি’র ভুয়া প্রশ্নপত্র বিক্রি, আটক ১ 

সংগৃহীত,রংপুরে এসএসসি’র ভুয়া প্রশ্নপত্র বিক্রি, আটক ১ 

রংপুর জেলা প্রতিনিধি: রংপুর মহানগর গোয়েন্দা বিভাগের অভিযানে অনলাইনে ভুয়া এসএসসি প্রশ্নপত্র বিক্রিয়ের মাধ্যমে প্রতারণার সাথে জড়িত এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর পূর্বশালবন এলাকার আরসিসিআই স্কুল এন্ড কলেজ সংলগ্ন একটি ছাত্রাবাসে অভিযান পরিচালনা করে অভিযুক্ত ব্যক্তিকে তার ব্যবহৃত ডিভাইসসহ আটক করা হয়। 

আটক ব্যক্তি আরসিসিআই স্কুল এন্ড কলেজের উচ্চ মাধ্যমিক শাখার দ্বিতীয় বর্ষের একজন ছাত্র। শিশু আইনের বিধান অনুযায়ী তার নাম ও বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তার বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার নাওডাঙ্গা এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী। 

আরও পড়ুন

পুলিশ সদর দপ্তরের সহযোগিতায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, চলমান এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে একটি চক্র অনলাইনে ভুয়া প্রশ্নপত্র বিক্রি করে প্রতারণা করে আসছে। এরই প্রেক্ষিতে পুলিশ হেড কোয়ার্টারের এলআইসি শাখা বিষয়টি নিয়ে অনুসন্ধান করে এবং রংপুর মহানগর এলাকায় সংশ্লিষ্ট এক প্রতারকের অবস্থান শনাক্ত করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি অনলাইনে ভুয়া প্রশ্নপত্র বিক্রির মাধ্যমে অর্থ গ্রহণের বিষয়টি স্বীকার করেছে। তার ব্যবহৃত স্মার্টফোনে সংশ্লিষ্ট কার্যক্রমের প্রমাণ পাওয়া গেছে এবং বিকাশ একাউন্টের স্টেটমেন্টেও আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় অনলাইনে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে প্রযোজ্য আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন আর নেই, লোডশেডিংও কমেছে: জ্বালানিমন্ত্রী

রংপুরে এসএসসি’র ভুয়া প্রশ্নপত্র বিক্রি, আটক ১ 

নিষেধাজ্ঞা শেষে নদীতে ফিরছেন জেলেরা: মধ্যরাত থেকে ইলিশ ধরা শুরু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রঙ মিস্ত্রির মৃত্যু   

বাবুগঞ্জে প্রেমিকের মায়ের সরকারি কোয়ার্টারে কলেজছাত্রীর অনশন

যুক্তরাজ্য সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি