ভিডিও বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ৩০ এপ্রিল, ২০২৬, ০৭:৩৫ বিকাল

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রঙ মিস্ত্রির মৃত্যু   

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রঙ মিস্ত্রির মৃত্যু   

গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহেদী হাসান রাজ(২৩) নামে এক রঙ মিস্ত্রির মত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রহনপুর পৌর এলাকার পুরাতন বাজার এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত যুবক রহনপুর পৌর এলাকার গম্বুজপাড়ার আব্দুল খালেকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে মেহেদী রহনপুর পুরাতন বাজারে বীরমুক্তিযোদ্ধা আকতার আলী কচি খানের বাড়িতে দেওয়াল রঙের কাজ করছিল। এসময় নেসকোর ৩৩ কেভি সংযোগ লাইনের তারে হাত লেগে বিদ্যুতায়িত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রহনপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার মৃতদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রঙ মিস্ত্রির মৃত্যু   

বাবুগঞ্জে প্রেমিকের মায়ের সরকারি কোয়ার্টারে কলেজছাত্রীর অনশন

যুক্তরাজ্য সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি

আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা : জামায়াত নেতা তাহের

নীলফামারীতে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের আল্টিমেটাম  

সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী