চাঁপাইনবাবগঞ্জে কবরস্থান থেকে গুলি ও ম্যাগাজিনসহ অস্ত্রশস্ত্র উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বাবুপুর মিরাটুলি গ্রামের একটি কবরস্থানে অভিযান চালিয়ে একটি দেশি বন্দুক, ১০ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করেছে র্যাব। তবে এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
র্যাব জানায়, গত বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে স্থানীয় সূত্রে খবর পেয়ে ওই কবরস্থানে তল্লাশি করে পশ্চিম-দক্ষিণ বাউন্ডারির কোনার দিকে একটি কাপড়ের বাজার করা ব্যাগ পাওয়া যায়। ওই ব্যাগ তল্লাশি করে ওইসব অস্ত্র উদ্ধার হয়।
গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দ অস্ত্র শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে। এ ঘটনায় গোয়েন্দা নজরদারি অব্যহত রয়েছে।
আরও পড়ুন
মন্তব্য করুন

_medium_1777553080.jpg)

_medium_1777551874.jpg)

_medium_1777551344.jpg)



