ভিডিও বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ৩০ এপ্রিল, ২০২৬, ০৩:২৫ দুপুর

পুলিশের ঊর্ধ্বতন আট কর্মকর্তাকে বদলি

পুলিশের ঊর্ধ্বতন আট কর্মকর্তাকে বদলি, ছবি: সংগৃহীত।

পুলিশের পাঁচ অতিরিক্ত ডিআইজিসহ আট কর্মকর্তাকে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, সাতক্ষীরা ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো. মোকবুল হোসেনকে কুষ্টিয়া ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) হিসেবে পদায়ন করা হয়েছে। ১২ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবালকে ৫ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) এবং হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি এনামুল কবিরকে ১২ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) করা হয়েছে। ১৩ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিহাব কায়সার খানকে পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি, র‌্যাবের দুই পরিচালক (অতিরিক্ত ডিআইজি) মো. খালিদুল হক হাওলাদার ও মোহাম্মদ কামরুজ্জামানকে ডিএমপির যুগ্ম কমিশনার (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুন

এছাড়া ডিএমপির উপকমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূইয়াকে নৌ পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) এবং এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার নুসরাত জাহান মুক্তাকে এসবির অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) হিসেবে ঢাকায় পদায়ন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের ঊর্ধ্বতন আট কর্মকর্তাকে বদলি

জমি ও নেশার টাকা নিয়ে দ্বন্দ্বে দাদিকে হত্যা, নাতি গ্রেপ্তার

যশোরের সেই শিশুর জন্যে এবার উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

ইরানে ‘সংক্ষিপ্ত ও শক্তিশালী’ হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

সরকারের প্রেসক্রিপশন অনুযায়ী বিরোধীদল বিরোধিতা করবে না : নাহিদ

যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের ভিন্নধর্মী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের