ভিডিও বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ৩০ এপ্রিল, ২০২৬, ০২:১৯ দুপুর

মহান মে দিবসে ঢাকায় শ্রমিকদলের সমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী

মহান মে দিবসে ঢাকায় শ্রমিকদলের সমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী, ছবি: দৈনিক করতোয়া।

মহান মে দিবস উপলক্ষে আগামীকাল শুক্রবার (পহেলা মে) ঢাকায় শ্রমিক সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হওয়ার পর এবারই প্রথম ঢাকার কোনো সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সমাবেশে দিক নির্দেমনামূলক এবং রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মে দিবসের সমাবেশে কাল ঢাকায় শ্রমিক জনতার ঢল নামবে। এতে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

আরও পড়ুন

আগামীকাল শুক্রবার বেলা ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হবে শ্রমিক সমাবেশের কার্যক্রম। শ্রমিক দলের পাশাপাশি যোগ দেবেন ঢাকাসহ আশপাশের জেলার নেতা-কর্মীরাও।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের ভিন্নধর্মী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

মহান মে দিবসে ঢাকায় শ্রমিকদলের সমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার

রোনালদোর গোলে টানা ২০ জয় আল নাসরের

বাড়ছে বন্যার ঝুঁকি, বিপৎসীমার ওপরে চার নদীর পানি 

ট্রাইব্যুনালে আসতে বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল