ভিডিও বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ৩০ এপ্রিল, ২০২৬, ০৫:৪৩ বিকাল

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে অকটেনবাহী জাহাজ কিউচি

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে অকটেনবাহী জাহাজ কিউচি

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে আসা হংকংয়ের পতাকাবাহী জাহাজ কিউচি। এপ্রিল মাসে আসা এটি অকটেনের তৃতীয় চালান।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে বন্দরের বহির্নোঙরে ভেড়ে জাহাজটি। দুপুর থেকেই জাহাজটি থেকে তেল খালাস কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে কতৃপক্ষ। 

এর আগে ৮ এপ্রিল ২৬ হাজার টন ও ১৭ এপ্রিল ২৭ হাজার টন অকটেন নিয়ে এসেছিল আরও দুটি জাহাজ। দৈনিক ১২০০ টন চাহিদা হিসেবে এই এক মাসে আসা ৭৯ হাজার টন অকটেন দিয়ে চলা যাবে দুই মাসেরও বেশি সময়।

প্রাইড শিপিং লাইনের স্বত্বাধিকারী নজরুল ইসলাম জানান, বহির্নোঙরে অকটেন ও ডিজেল নিয়ে অবস্থান করছে আরও পাঁচটি জাহাজ। এছাড়া বুধবার তিনটি জাহাজ বার্থিং করে তেল খালাস শুরু করেছে।

আরও পড়ুন

তিনি বলেন, বন্দরে ডলফিন জেটি মাত্র তিনটি। তাই চাইলেও সবগুলো জাহাজকে একসঙ্গে বার্থিং দেওয়া সম্ভব নয়। এদিকে আবহাওয়া খারাপ থাকায় কার্গো খালাসে একটু বেগ পেতে হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে অকটেনবাহী জাহাজ কিউচি

সংবিধান না শরিয়াহ আইন, জামায়াতের অবস্থান স্পষ্ট করার আহ্বান

আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি: তানজিকা আমিন

সব পরিস্থিতির মধ্যে ভালোটা খুঁজে নেওয়ার চেষ্টা করি:প্রিয়াঙ্কা সরকার

প্রধানমন্ত্রীর বাসভবন নির্মাণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

মানিকগঞ্জে হাসপাতালে দালাল চক্রের ১২ সদস্য আটক, ৩ দিনের কারাদণ্ড