ভিডিও বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ৩০ এপ্রিল, ২০২৬, ০৪:৫৭ দুপুর

মঠবাড়িয়ায় বজ্রপাতে ৩ জন নিহত

মঠবাড়িয়ায় বজ্রপাতে ৩ জন নিহত

পিরোজপুরের মঠবাড়িয়ায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে।

গতকাল  বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যা থেকে দুপুরের মধ্যে পৃথক ঘটনায় তারা প্রাণ হারান।

উপজেলার হারজী নলবুনিয়া গ্রামের মো. আ. সালামের স্ত্রী মোসা. আয়েশা বেগম (৫০) নিজ বাড়ি থেকে বৃষ্টির মধ্যে মাঠে হাঁস আনতে গেলে বজ্রপাতে নিহত হন।

একইদিন বিকালে তুষখালী ইউনিয়নের জানখালী গ্রামের মো. নবী হোসেনের ছেলে মো. হাসান (২৫) বলেশ্বর নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হন। পরে তার মৃত্যু নিশ্চিত করা হয়।

আরও পড়ুন

অন্যদিকে মঠবাড়িয়া সদর ইউনিয়নের সবুজ নগর গ্রামের মশিউর রহমানের ছেলে স্বাধীন তালুকদার (২০) দুপুরে গরু আনতে মাঠে গিয়ে নিখোঁজ হন। রাতে মাঠে তার লাশ পাওয়া যায়, শরীরে বজ্রপাতের চিহ্ন ছিল।

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার জানান, নিহতদের পরিবারের খোঁজখবর নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঠবাড়িয়ায় বজ্রপাতে ৩ জন নিহত

কক্সবাজারে রামুতে বন্যহাতির আক্রমণে প্রাণ গেল মা-মেয়ের

প্রথম বর্ষেই বৈধ সিটের দাবি ডাকসুর 

যশোরে যুবলীগের নামে মিছিল, গ্রেপ্তার ৫

ডেমরায় কারখানায় ভয়াবহ আগুন, আহত ১

কুমারখালীতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ফেসবুকে প্রকাশের পর গ্রেপ্তার ৩