ভিডিও বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ৩০ এপ্রিল, ২০২৬, ০৪:২০ দুপুর

মুন্সিগঞ্জে দোকানে ঢুকে ৮ লাখ টাকার শাড়ি-লুঙ্গি চুরি: মালামালসহ ৩ জন গ্রেপ্তার

মুন্সিগঞ্জে দোকানে ঢুকে ৮ লাখ টাকার শাড়ি-লুঙ্গি চুরি: মালামালসহ ৩ জন গ্রেপ্তার

মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার এলাকায় কাপড়ের দোকানে সংঘটিত চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চোরাই মালামালও উদ্ধার করা হয়েছে।

জেলা পুলিশের মিডিয়া সেলের পাঠানো প্রেস রিলিজে জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে মুন্সিগঞ্জ থানাধীন বাংলাবাজার ইউনিয়নের বাংলাবাজার এলাকায় বশীর আহম্মেদের কাপড়ের দোকানে চুরির ঘটনা ঘটে।

অজ্ঞাতনামা চোরেরা দোকানের তালা কেটে ভেতরে প্রবেশ করে শাড়ী, লুঙ্গি ও থান কাপড়সহ প্রায় ৮ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী বশীর আহম্মেদের অভিযোগের ভিত্তিতে মুন্সিগঞ্জ থানায় মামলা নং-৫১, তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ধারা ৪৬১/৩৮০ এ মামলা দায়ের করা হয়।

পরে তথ্য প্রযুক্তির সহায়তায় গত ২৯ ও ৩০ এপ্রিল ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালায় মুন্সিগঞ্জ থানা পুলিশ।

আরও পড়ুন

অভিযানে মোহাম্মদপুর এলাকা থেকে চুরির সঙ্গে জড়িত দুই আসামি রুবেল মৃধা (৪০) ও রানা কাজীকে (৩২) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে বলে জানিয়েছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কদমতলী থানার জুড়াইন এলাকায় অভিযান চালিয়ে চোরাই মালামাল ক্রেতা জামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

পরে আসামিদের দেখানো মতে জামালের ভাড়া বাসা থেকে ৪৫টি লুঙ্গি, ১২টি থ্রি-পিস ও ৫টি শাড়ী উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সিগঞ্জে দোকানে ঢুকে ৮ লাখ টাকার শাড়ি-লুঙ্গি চুরি: মালামালসহ ৩ জন গ্রেপ্তার

নদী বাণিজ্য ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ

ইরানে আবারও হামলা হলে পরিণতি হবে ভয়াবহ : ট্রাম্পকে হুঁশিয়ারি পুতিনের

হাকিমির চোটে দুশ্চিন্তায় পিএসজি ও মরক্কো

দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন লক্ষণীয়

প্রতিপক্ষকে ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক