ভিডিও বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ৩০ এপ্রিল, ২০২৬, ১০:১৬ দুপুর

ঢাকা বার নির্বাচনে দ্বিতীয় দিনে ভোটগ্রহণ চলছে

ঢাকা বার নির্বাচনে দ্বিতীয় দিনে ভোটগ্রহণ চলছে, ছবি: সংগৃহীত।

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এশিয়ার বৃহত্তম বার ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে (২০২৬-২৭) দ্বিতীয় দিনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ৯টা শুরু হয় ভোট গ্রহণ, চলবে বিকাল ৫টা পর্যন্ত। এর আগে গতকাল বুধবার প্রথম দিনে ভোট পড়ছে ২ হাজার ৭৫৯টি। এবারের ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৭২৭টি।এদিকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভোটাররা। তারা বলছেন, যারা যোগ্য এবং আইনজীবীদের কল্যাণে কাজ করবে এমন প্রার্থীকেই বেছে নিবেন। গতকাল বুধবার যারা ভোট দেননি আজ তারা ভোট দেবেন। তাই সকাল থেকেই ভোট কেন্দ্রের সামনে ভোটারদের উউপস্থিতি ছিল চোঁখে পড়ার মত। বেলা বাড়ার সঙ্গে ভোটারদের উপস্থিতি আরো বাড়বে বলে মনে করেছে নির্বাচন কমিশন।

এ বিষয়ে ঢাকা বারের প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে মোট ভোটার ২০ হাজার ৭২৭টি। গতকাল বুধবার প্রথম দিনে ভোট পড়ছে ২ হাজার ৭৫৯টি। এবারের নির্বাচনে সম্পাদকীয় পদসমূহে ১৩ জন এবং কার্যকরী সদস্য পদে ১০ জনসহ মোট ২৩টি পদে ৫৪ জন প্রার্থীর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তিনি আরো জানান, এবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত নীল প্যানেল ও জামাত সমর্থিত সবুজ প্যানেলের ২৩ জন করে মোট ৪৬ জন প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৮ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছে।

আরও পড়ুন

নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেলের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মো. আবুল কালাম খানের নেতৃত্বে নীল প্যানেল এবং জামায়েত ইসলামী সমর্থিত সভাপতি এস এম কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে সবুজ প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়া সভাপতি পদে মো. ইউনুস আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ শহীদুল্লাহ ও বলাই চন্দ্র দেবসহ ৬ জন স্বতন্ত্র প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা থাকায় আওয়ামী লীগের কোনো প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না।

এবারের নির্বাচনে প্রার্থীদের মধ্যে ভোটের লড়াইয়ের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন ভোটাররা। তবে নির্বাচনে নিরঙ্কুশ জয়ের ব্যাপারে উভয় দলই আশাবাদী। এদিকে রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা থাকায় আওয়ামী লীগের কোনো প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা বার নির্বাচনে দ্বিতীয় দিনে ভোটগ্রহণ চলছে

দুই মাসের মধ্যেই 'আওয়ামী স্টাইলে' দেশ পরিচালনার লক্ষণ দেখা যাচ্ছে: রফিকুল ইসলাম

বিশ্বকাপে না খেলা ছিল বাংলাদেশের জন্য বড় ভুল: সাকিব

বিআরটিএ'র নতুন চেয়ারম্যান হলেন হাবীবুর রহমান

একসাথে শেষ হতে পারে ইরান ও ইউক্রেন যুদ্ধ: ট্রাম্প

যুক্তরা‌ষ্ট্রে লিমনের প্রথম জানাজা আজ