ভিডিও বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ৩০ এপ্রিল, ২০২৬, ১২:২৭ রাত

৭ জেলায় বজ্রাঘাতে প্রাণ গেল ১২ জনের

ছবি: সংগৃহীত, ৭ জেলায় বজ্রাঘাতে প্রাণ গেল ১২ জনের

দেশের সাত জেলায় বজ্রপাতে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দিনভর পৃথক এসব ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পটুয়াখালীতে চারজন, জামালপুর ও বরগুনায় দুজন করে এবং ময়মনসিংহ, বাগেরহাট, রংপুর ও রাজবাড়ীতে একজন করে রয়েছেন। এ ছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন।

পটুয়াখালী: কালবৈশাখী ঝড়ের সময় জেলার বিভিন্ন এলাকায় বজ্রপাতে চারজন নিহত হন। রাঙ্গাবালী ও কলাপাড়ায় মাঠে কাজ ও গরু আনতে গিয়ে এসব মৃত্যু ঘটে। গত দুই দিনে বজ্রপাতে অন্তত ৫০টি গরুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

জামালপুর: ইসলামপুরে মাছ ধরতে গিয়ে শামীম মিয়া (৩৫) এবং সড়কে কাজ করার সময় শ্রমিক সাগর ইসলাম (১৮) বজ্রপাতে মারা যান।

বরগুনা: পাথরঘাটা ও আমতলীতে পৃথক ঘটনায় জেলে আল-আমীন ও কৃষক নূরজামালের মৃত্যু হয়েছে। আমতলীতে নিহতের পরিবারকে ২৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।

ময়মনসিংহ: তারাকান্দায় নদীতে মাছ ধরতে গিয়ে সাদ্দাম হোসেন (৩২) নিহত হন।

আরও পড়ুন

বাগেরহাট: সদর উপজেলার মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে দিনমজুর রবিন হাওলাদার (৫৩) মারা যান।

রংপুর: তারাগঞ্জে খড়ি আনতে গিয়ে এক গৃহবধূ বজ্রপাতে নিহত হন।

রাজবাড়ী: সদর উপজেলার মিজানপুরে বজ্রপাতে সুমন মন্ডল (৩৫) মারা যান। এ সময় তার কোলের শিশু কন্যা আহত হলেও বর্তমানে সুস্থ রয়েছে।

পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাগুলো নিশ্চিত করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ জেলায় বজ্রাঘাতে প্রাণ গেল ১২ জনের

সারা দেশে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের আশঙ্কা

কুড়িগ্রামে কালবৈশাখী ঝড়ের তান্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি 

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী নিহত

পাবনার চাটমোহরে পুকুর নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ৬ জন আহত

লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানের ৫ বছর কারাদণ্ড