কুড়িগ্রামে কালবৈশাখী ঝড়ের তান্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামে কালবৈশাখী ঝড়ের তান্ডবে গাছপালা, ঘরবাড়ি ও বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত কয়েক দিন থেকে কুড়িগ্রামের আকাশ মেঘাচ্ছন্ন ও থেমে থেমে বৃষ্টি চলছে। গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ১টায় প্রচন্ড বাতাস ও ঝড় বয়ে যায়। ঝড়ের কবলে পড়ে জেলার ৯টা উপজেলার অনেক গ্রামে বড় বড় গাছ ও চরাঞ্চলের অনেক ঘর বাড়িসহ বিভিন্ন স্থাপন ভেঙে পড়ে।
হলোখানা ইউনিয়নের চর সারোডোব এলাকার ইসমাইল হোসেন বলেন, রাতে হঠাৎ ঝড় তুফানে আমার বাড়ির ৩টি ঘরের টিনের চাল ভেঙে যায়। টাকা পয়সা হাতে নেই, কি দিয়ে ঘর ভালো করবো? কুড়িগ্রাম জেলার রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, বর্তমান মৌসুমে কালবৈশাখী ঝড়সহ মাঝারি ধরণের বৃষ্টি হচ্ছে।
আরও পড়ুনএ বিষয়ে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বেনজীর রহমান জানান, বেশি দুর্যোগপূর্ণ উপজেলা চিলমারী, রৌমারী ও রাজিবপুরের জন্য আগাম বরাদ্দ দেওয়া আছে। অন্য ছয়টি উপজেলার ঝুঁকিপূর্ণ তালিকা শেষে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সরকারি সহায়তা প্রদান করা হবে।
মন্তব্য করুন







