ভিডিও বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ৩০ এপ্রিল, ২০২৬, ০২:১৯ রাত

বিশ্বকাপে না খেলা ছিল বাংলাদেশের জন্য বড় ভুল: সাকিব

ছবি: সংগৃহীত, বিশ্বকাপে না খেলা ছিল বাংলাদেশের জন্য বড় ভুল: সাকিব

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স তাদের আইপিএল স্কোয়াড থেকে বাদ দিয়েছিল মুস্তাফিজুর রহমানকে। তারই জেরে ভারতে ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে টি-টোয়েন্টি বিশ্বকাপের আরেক আয়োজক দেশ শ্রীলঙ্কায় খেলতে চেয়েছিল বাংলাদেশ। এই সিদ্ধান্তে অনড় থাকার কারণে আইসিসি তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। এবার এনিয়ে কথা বললেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।

ইইউটি-টোয়েন্টি বেলজিয়াম টুর্নামেন্টের জার্সি উন্মোচনের ইভেন্টে সাংবাদিকদের সঙ্গে এনিয়ে নিজের মত বিনিময় করেন সাকিব। বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানো অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নেওয়া ভুল সিদ্ধান্ত ছিল বললেন তিনি।

সাকিবের কথা, ‘বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল, সেটা ভুল ছিল বলে আমি মনে করি।’

আরও পড়ুন

তার মতে– এই ধরনের বৈশ্বিক টুর্নামেন্ট না খেলতে পারা খেলোয়াড় ও ভক্তদের জন্য কষ্টের, বিশেষ করে যে দেশে ক্রিকেট আবেগের জায়গা। তিনি বললেন, ‘আমি মনে করি এটা বড় ক্ষতি। বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা বড় ক্ষতি। কারণ আমরা একটি দেশ হিসেবে বিশ্বকাপের আমাদের দেশের, খেলোয়াড়দের খেলতে দেখতে ভালোবাসি।’

দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে বেশ আশাবাদী সাকিব। তার মতে, অনেক তরুণ খেলোয়াড় তাদের সম্ভাবনা দেখাতে শুরু করেছে। তিনি বলেন, ‘আমি মনে করি দল এই মুহূর্তে সত্যিই ভালো খেলছে। তারা কেবলই নিউজিল্যান্ডকে হারাল। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিও জিতেছে। তারা ভালো দল। আগে ব্যক্তিগতভাবে কেউ ভালো পারফর্ম করত, এখন পুরো দল পারফর্ম করে। আমার মতে, সামনে এগিয়ে যাওয়ার জন্য এটাই সেরা উপায়। আমি কারও নাম বলতে চাই না, কিন্তু বেশিরভাগ খেলোয়াড় সম্ভাবনাময়। নতুন প্রজন্ম তো আসছেই, অভিজ্ঞরাও আছে। আমি মনে করি আমাদের ভালো ভবিষ্যত আছে।’      

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে না খেলা ছিল বাংলাদেশের জন্য বড় ভুল: সাকিব

বিআরটিএ'র নতুন চেয়ারম্যান হলেন হাবীবুর রহমান

একসাথে শেষ হতে পারে ইরান ও ইউক্রেন যুদ্ধ: ট্রাম্প

যুক্তরা‌ষ্ট্রে লিমনের প্রথম জানাজা আজ

রাজধানীতে জঙ্গি সন্দেহে চারজন গ্রেপ্তার, অস্ত্র-জিহাদি বই উদ্ধার

৪৪ বলে সেঞ্চুরি ছুঁয়ে রেকর্ড গড়লেন রিকেলটন