ভিডিও বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৯ এপ্রিল, ২০২৬, ১০:২৭ রাত

গাইবান্ধার সুন্দরগঞ্জে কলার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় আটক ১

গাইবান্ধার সুন্দরগঞ্জে কলার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় আটক ১

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে কলার প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় মো. সাইফুল ইসলাম (৪০) নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মো. সাইফুল ইসলাম উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামের মৃত জবেদ আলীর ছেলে। তিনি ভ্যানে করে ঘাস বিক্রি করতেন।

গতকাল বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্। তিনি বলেন, এর আগে গতকাল মঙ্গলবার রাতে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মামলা ও এলাকাবাসীর মাধ্যমে জানা যায়, ঘটনার সময় পরিবারের সদস্যরা জোহরের নামাজে ব্যস্ত ছিলো। এসময় শিশুটি প্রতিবেশী মো. সাইফুল ইসলামে বাড়িতে যায়।

আরও পড়ুন

তখন বাড়িতে কেউ না থাকায় কলা দেয়ার কথা বলে শিশুটিকে ঘরে ডেকে নেন এবং ধর্ষণ চেষ্টা করেন অভিযুক্ত মো. সাইফুল ইসলাম। পরে শিশুটি পরিবারের কাছে বিষয়টি প্রকাশ করলে শিশুটির মা বাদি হয়ে থানায় গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মামলা দায়ের করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার সুন্দরগঞ্জে কলার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় আটক ১

নওগাঁ সদর খাদ্যগুদামে অবৈধ মজুত নিয়ে তোলপাড়

পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় আহত ৩

বৃষ্টিতে বাগেরহাট শহর জুড়ে জলাবদ্ধতা

১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল, প্রশ্ন এ টি এম আজহারের

নওগাঁয় ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার