ভিডিও বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৯ এপ্রিল, ২০২৬, ১০:১৮ রাত

নওগাঁ সদর খাদ্যগুদামে অবৈধ মজুত নিয়ে তোলপাড়

নওগাঁ সদর খাদ্যগুদামে অবৈধ মজুত নিয়ে তোলপাড়

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সরকারি খাদ্য গুদামে অবৈধভাবে ১৮০ মেট্রিক টন চাল মজুতের অভিযোগে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নওগাঁ সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএইচডি) আবুল কালাম আজাদের বিরুদ্ধে আনীত এই অভিযোগ তদন্ত করা হচ্ছে বলে জেলা খাদ্য নিয়ন্ত্রক জানিয়েছেন।

ধানের এলাকা হিসেবে পরিচিত নওগাঁ সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ মাস খানেক আগে বর্তমান কর্মস্থলে বদলি হয়ে আসেন। অভিযোগ রয়েছে তিনি আসার পর কিছু  সংস্থার অসাধু ব্যক্তির সাথে যোগসাজস করে ডিও এর চাল বের না করে গুদামে রেখে দেন। যা পরবর্তীতে ক্রয় দেখিয়ে অবৈধভাবে অর্থ উপার্জন করার ইচ্ছে ছিল ওই কর্মকর্তার। জড়িত চক্রটি গুদামে চাল রেখে ফায়দা লুটতে চান।

এ ব্যাপারে নওগাঁ সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদের সাথে যোগাযোগ করলে তিনি অসুস্থ বলে কথা বলতে রাজি হননি। নওগাঁ জেলা খাদ্যনিয়ন্ত্রক ফরহাদ খন্দকার জানান, বিভিন্ন ডিপার্টমেন্টের চাল ছিল, যেগুলো সময় মত বের করা হয়নি।

আরও পড়ুন

পরে বের করা হয়েছে। যে ঘটনা ঘটেছে তার জন্য ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি রিপোর্ট দিলে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ঘটনার ব্যখ্যা তলব করা হয়েছে। দোষী সাব্যস্ত হলে আইনগত ব্যবস্থা নেবে অধিদপ্তর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁ সদর খাদ্যগুদামে অবৈধ মজুত নিয়ে তোলপাড়

পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় আহত ৩

বৃষ্টিতে বাগেরহাট শহর জুড়ে জলাবদ্ধতা

১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল, প্রশ্ন এ টি এম আজহারের

নওগাঁয় ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার 

জামিনে মুক্তির পর কারাফটকে যুবলীগ নেতা ফের গ্রেপ্তার