ভিডিও বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৯ এপ্রিল, ২০২৬, ০৮:৩৮ রাত

ভারতে ‘মিনার এ দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

রুনা লায়লা

শিল্পকলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের মর্যাদাসম্পন্ন ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন উপমহাদেশের কিংবদন্তী কণ্ঠশিল্পী রুনা লায়লা। ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।

এর আগে ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা পেয়েছেন ভারতীয় অভিনেত্রী-নৃত্যশিল্পী জোহরা সেহগাল (২০১২), শ্রীলঙ্কার সাবেক রাষ্ট্রপতি মৈত্রীপালা সিরিসেনা (২০১৫) ও ‘মেরা নাম জোকার’ ছবির রুশ অভিনেত্রী সেনিয়া রেবেক্কানা (২০১৬)।

রুনা লায়লা চতুর্থ খ্যাতিমান ব্যক্তি হিসেবে পুরস্কারটি পেতে যাচ্ছেন।

ভারতের চলচ্চিত্র ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটি অঙ্গসংস্থা হিসেবে কাজ করে দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

আগামী ৪ মে থেকে ৮ মে অনুষ্ঠিত হবে এবারের আয়োজন। সম্প্রতি রুনা লায়লাকে একটি চিঠি পাঠিয়েছেন উৎসবের প্রতিষ্ঠাতা ও সভাপতি রাম কিশোর পরচা।

 

তিনি লেখেন, কয়েক দশক ধরে আপনার সুমধুর কণ্ঠ এবং বর্ণাঢ্য শৈল্পিক যাত্রা ভারত ও বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয় ছুঁয়েছে। আমাদের অনেকের কাছে আপনার গান শুধু সংগীত নয়, বরং আবেগ, স্মৃতি এবং আমাদের দুই দেশের মধ্যে এক সুন্দর সেতুবন্ধন। সংগীত ও চলচ্চিত্রে আপনার অবদান এমন এক সাংস্কৃতিক ঐতিহ্য সৃষ্টি করেছে, যা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে। 

আরও পড়ুন

এদিকে ‘মিনার-এ-দিল্লি’ পুরস্কার প্রসঙ্গে রুনা লায়লা সামাজিকমাধ্যমে এক ভিডিওবার্তায় বলেন, মর্যাদাপূর্ণ ‘মিনার-এ-দিল্লি’ সম্মানে ভূষিত করার নিমন্ত্রণের জন্য দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। এর অপেক্ষায় রইলাম, দেখা হবে। 

নয়া দিল্লিতে ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস এবং ড. আম্বেদকার আন্তর্জাতিক কেন্দ্রে উৎসবটি অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে ‘মিনার এ দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

ঢাকার নিউ মার্কেটে টিটনকে খুনের ব্যাপারে কয়েকজনকে চিহ্নিত করেছি : অতিরিক্ত পুলিশ কমিশনার

আধিপত্য নিয়ে দ্বন্দ্ব, জড়িতদের গ্রেপ্তারে কাজ চলছে : ডিবি

নারায়ণগঞ্জে থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার

চুয়াডাঙ্গায় বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

পিএসএল ফাইনালে খেলবেন নাহিদ রানা