ভিডিও বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৯ এপ্রিল, ২০২৬, ০৬:৩৮ বিকাল

পাঁচ দিনে ২ হাজার ৬৫ কোটি আয় করল ‘মাইকেল’

মাইকেল জ্যাকসন

বিনোদন ডেস্ক ঃ মুক্তির পর থেকেই তীব্র আলোচনা আর সমালোচনার মধ্যে রয়েছে পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত বায়োপিক ‘মাইকেল’। জীবনের বিতর্কিত কিছু অধ্যায় পর্দায় না আনার অভিযোগ উঠলেও দর্শকের আগ্রহে তার প্রভাব পড়েনি।

অন্তত বক্স অফিসের হিসাব তেমনটাই বলছে। অ্যান্টনি ফুকো পরিচালিত এই সিনেমা মুক্তির মাত্র ৫ দিনেই বিশ্বজুড়ে আয় করেছে ২১৮.৮৩ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২ হাজার ৬৫ কোটি টাকা)। যা চলতি বছরে সর্বোচ্চ আয় করা নির্মাণগুলোর তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে। দিনভিত্তিক আয়ের হিসাবে, প্রথম দিন (শুক্রবার) সিনেমাটি আয় করে ৩৯.২৯ মিলিয়ন ডলার। দ্বিতীয় দিন (শনিবার) আয় দাঁড়ায় ৩২.৪৬ মিলিয়ন ডলার, আর তৃতীয় দিন (রবিবার) আয় হয় ২৫.৪৫ মিলিয়ন ডলার। এই তিন দিন মিলিয়ে প্রথম উইকএন্ডে মোট আয় দাঁড়ায় ৯৭.২০ মিলিয়ন ডলার।

এরপর চতুর্থ দিন (সোমবার) এবং পঞ্চম দিন (মঙ্গলবার) মিলিয়ে আসে বাকি ১২১.৬৩ মিলিয়ন ডলার, যার বড় অংশ এসেছে আন্তর্জাতিক বাজার থেকে। প্রায় ১৫৫ মিলিয়ন ডলার বাজেটের এই নির্মাণে মাইকেল জ্যাকসনের ভূমিকায় অভিনয় করেছেন তাঁর ভাইপো জাফার জ্যাকসন।

আরও পড়ুন

পাশাপাশি মাইলস টেলার, কোলম্যান ডোমিঙ্গো, ক্যাট গ্রাহাম, নিয়ালং, লরা হ্যারিয়ার, কেনড্রিক স্যাম্পসনসহ আরো অনেকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেট ফুয়েল সরবরাহ রেকর্ড পরিমাণ কমেছে

পাঁচ দিনে ২ হাজার ৬৫ কোটি আয় করল ‘মাইকেল’

রংপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

গুজব-অপতথ্য বন্ধে ঢাবি উপাচার্যের সঙ্গে ছাত্রদলের বৈঠক 

ঝালকাঠিতে বালুবোঝাই ট্রলি থেকে ছিটকে পড়ে চালক নিহত

কুড়িগ্রামের রাজারহাটে অজ্ঞান পার্টির খপ্পরে প্রধান শিক্ষক