রংপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে বজ্রপাতে সাহেরা বেগম (৪০) নামে এক গৃহবধূ মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুরে রান্নার জন্য খড়ি সংগ্রহ করতে গিয়ে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে উপজেলার সয়ার ইউনিয়নের কাজীপাড়া গ্রামের মজিবর হোসেনের স্ত্রী।
জানা গেছে, আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুরে রান্নার জন্য খড়ি সংগ্রহ করতে বৃষ্টির মধ্যে বাইরে যায়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে গ্রামের লোকজন ওই গৃহবধূকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে আসে।
আরও পড়ুনতারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, বজ্রপাতে গৃহবধূর মৃত্যুর খবর শুনে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।
মন্তব্য করুন

_medium_1777465256.jpg)






